বাংলাহান্ট ডেস্ক : টিআরপির ক্ষেত্রে দুরন্ত ব্যাটিং করে চলেছে ‘পরশুরাম আজকের নায়ক’ (Serial)। স্টার জলসার এই ধারাবাহিক প্রথম থেকেই দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। মাঝে কিছুটা টালমাটাল হলেও এখন আবার শীর্ষস্থানে ফিরে এসেছে সিরিয়ালটি। প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিকগুলিকে কড়া টক্কর দিচ্ছে পরশুরাম।
পরশুরাম সিরিয়ালে (Serial) আসছে বড় চমক
চলতি সপ্তাহে নম্বর কম থাকলেও প্রথম স্থান ধরে রেখেছে পরশুরাম। এবার শুরু হতে চলেছে এই সিরিয়ালেরই হিন্দি সংষ্করণ। তাতেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় এক অভিনেত্রীকে।

এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় নায়িকা: বাংলা টেলিপাড়ার অতি পরিচিত মুখ মিশমি দাস। বাংলায় বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও তাঁর অভিনয় ছাপ ফেলেছে। এবার ফের আরেক হিন্দি সিরিয়ালে অভিনয় করতে চলেছে তিনি। এই নতুন ধারাবাহিকের খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিশমি।
আরও পড়ুন : নিয়ম মানার বালাই নেই, ঝুঁকি নিয়েই চলছে পরিষেবা, ১৭টি রুফটপ রেস্তোরাঁকে নোটিশ পুরসভার
শুরু হচ্ছে নতুন সিরিয়াল: স্টার প্লাস চ্যানেলে শুরু হতে চলেছে ‘মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম’। এই সিরিয়ালেই (Serial) মুখ্য চরিত্রের দিদি নন্দিনী দীক্ষিতের ভূমিকায় দেখা যাবে মিশমিকে। জানা যাচ্ছে, বেশ দাপুটে চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। এই চরিত্রে বাংলায় দেখা যাচ্ছে অভিনেত্রী প্রিয়া পালকে।
আরও পড়ুন : স্লিপারের ভাড়ায় পাবেন এসি কোচের পরিষেবা! লাগবে না অতিরিক্ত চার্জ, রেলের এই নিয়ম জানেন?
প্রসঙ্গত, বাংলায় পরশুরামের জনপ্রিয়তা দেখেই হিন্দিতে শুরু হতে চলেছে নতুন সিরিয়ালটি। বাংলায় পরশুরাম বরাবরই থাকে টিআরপি টপার। এবার হিন্দিতে কেমন পারফর্ম করে সিরিয়ালটি সেটাই দেখার অপেক্ষা।











