বাংলাহান্ট ডেস্ক : পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে আমিষ রাঁধতে তো কমবেশি সকলেই পারেন। মাছ, মাংস, ডিমের লোভনীয় পদেরও কমতি নেই। আসল মুশকিলটা হয় নিরামিষ রাঁধতে (Recipe) গিয়ে। সপ্তাহে কয়েকটা দিন ধরাবাঁধা নিরামিষ খান অনেকে। এদিকে পেঁয়াজ রসুন ছাড়া কী রাঁধবেন সেটাই বুঝে পান না। তাদের জন্য রইল এক সহজ রেসিপি।
সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে শাহি পনিরের রেসিপি (Recipe)
নিরামিষ মেনুতে পনির বেশ জনপ্রিয় উপকরণ। শনি মঙ্গলবার বাড়িতে নিরামিষ খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন শাহি পনির। পেঁয়াজ রসুন ছাড়াই স্বাদে দারুণ জমবে নিরামিষ পনিরের এই পদ। দেখে নিন রেসিপি-

শাহি পনিরের উপকরণ:
পনির
আদা
টমেটো
তেজপাতা
জিরে
এলাচ
কাশ্মীরি লাল লঙ্কা
লাল লঙ্কা বাটা
হলুদ গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
হিং
মেথি
কাজুবাদাম
চারমগজ
পোস্ত
ঘি
আরও পড়ুন : যৌন হেনস্থার অভিযোগ! আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে দায়ের মামলা
শাহি পনিরের প্রণালী: প্রথমে কাজু, চারমগজ আর পোস্ত গরম জলে ভিজিয়ে পেস্ট করে নিতে হবে। এবার পনির চৌকো করে কেটে ঘিতে বাদামি (Recipe) করে ভেজে নিতে হবে। অন্যদিকে বেটে নিতে হবে টমেটো। এবার কড়াইতে ঘি গরম করে তেজপাতা, এলাচ, জিরে এবং হিং ফোরন দিতে হবে। তার মধ্যে দিতে কাশ্মীরি লাল লঙ্কা।
এরপর লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়ে কষাতে হবে। এরপর দিতে হবে কাঁচা লঙ্কা, আদা বাটা এবং কাজুপোস্তর পেস্ট। ভালো করে নাড়িয়ে একে একে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও মেথি। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছাড়ে। ঝোল অনুযায়ী সামান্য জল দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পনির। শেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গরম গরম লুচি বা জিরা রাইসের সঙ্গে পরিবেশন করুন শাহি পনির।












