আর যত্রতত্র থুতু ফেলা যাবে না, হাসপাতাল চত্বরকে তামাক মুক্ত করতে ১০ দফা নির্দেশিকা প্রশাসনের

Published on:

Published on:

government hospitals OPD services will be available in evening
Follow

বাংলাহান্ট ডেস্ক: স্বচ্ছ ভারত অভিযানের আওতায় শহর কলকাতাকে পরিস্কার পরিচ্ছন্ন করে তুলতে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর এবার সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতেও (Government Hospital) পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্যোগী হল প্রশাসন। সরকারি হাসপাতালগুলিকে তামাক মুক্ত করতে এবং হাসপাতাল চত্বরে যাতে যত্রতত্র থুতু না ফেলা হয় সেদিকে লক্ষ্য রাখতে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ।

হাসপাতাল (Government Hospital) চত্বরে নিষিদ্ধ ধূমপান

সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, স্বাস্থ্যকেন্দ্রের মতো সরকারি প্রতিষ্ঠানে তামাকজাত পণ্যের ব্যবহার এবং যত্রতত্র থুতু ফেলা বন্ধ করতে মোট ১০ দফা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন। নির্দেশিকায় উল্লেখিত তথ্য অনুযায়ী, ২০১৭ সালে রাজ্যে বহাল থাকা নির্দেশিকা আবারও কার্যকর করা হবে। রাজ্য জুড়ে সব মেডিকেল কলেজ, হাসপাতালের অধ্যক্ষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ডিরেক্টর সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এই নির্দেশিকা সম্পর্কে বার্তা ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। কী কী নির্দেশিকা জারি করা হয়েছে?

No smoking and no spitting zone in government hospital

কী নির্দেশিকা জারি: নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রকে টোবাকো ফ্রি এবং স্পিটিং ফ্রি চত্বর করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানেই নিয়োগ হবেন একজন নোডাল অফিসার। তাঁর নাম, যোগাযোগ নম্বর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চত্বরে প্রদর্শন করা হবে। হাসপাতাল সহ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে তামাক সেবন এবং থুতু ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। আইন অমান্য করলেই মোটা টাকা জরিমানা করা হবে।

আরও পড়ুন : আবারও খুলল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, এভাবে চেক করুন আবেদনের স্ট্যাটাস

আইন অমান্য করলে কী হবে: হাসপাতালের (Government Hospital) প্রবেশদ্বার, ওপিডি, করিডোর, শৌচাগার, ক্যান্টিন, সিঁড়ির ল্যান্ডিংয়ে টোবাকো ফ্রি বা নো স্মোকিং বা নো স্পিটিং জোন সাইনবোর্ড থাকবে। হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠান চত্বরে তামাকজাত পণ্যের বিক্রি, প্রদর্শন, প্রচার নিষিদ্ধ থাকবে। হাসপাতালের ক্যান্টিন, দোকান, ভেন্ডরদের তামাকজাত পণ্য বিক্রি বা প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা টোবাকো কন্ট্রোল সেলের মাধ্যমে নিয়মিত এনফোর্সমেন্ট ড্রাইভ চালাতে হবে।

আরও পড়ুন : মালাইয়ের পরতে জড়ানো কচি পাঁঠার মাংস, মুখে দিলেই মিলিয়ে যাবে, রইল রেসিপি

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নির্দেশ কার্যকর হচ্ছে কিনা তা নিয়মিত পর্যালোচনা করতে হবে স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানকে। The West Bengal Prohibition of Smoking and Spitting and Protection of Health of Non-Smokers and Minors Act, 2001 এর ৫ নম্বর ধারা অনুযায়ী, স্বাস্থ্য প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধ। আইন অমান্য করলে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।