বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের কাছে iPhone একটা বিশেষ স্থান অধিকার করে রাখে। এমতাবস্থায়, iPhone প্রেমীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, Apple প্রতি বছর iPhone আপগ্রেড করে চলেছে। তবে, এবার Apple এমন একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে যা iPhone-কে ব্যবহারকারীদের কথা শুনতে এবং তাঁদের মুখের ভাব পর্যবেক্ষণ করে অঙ্গভঙ্গি বুঝতে সাহায্য করবে। আসলে, Apple ইতিমধ্যেই ইজরায়েলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ Q.ai কিনেছে। এই সংস্থা উন্নত অডিও এবং ইমেজিং প্রযুক্তিতে কাজ করে। Apple গত বৃহস্পতিবার এই অধিগ্রহণ নিশ্চিত করেছে। যদিও, এই অধিগ্রহণের আর্থিক বিবরণ এখনও প্রকাশ করা হয়নি।
iPhone প্রেমীদের জন্য বড় আপডেট:
Q.ai মেশিন লার্নিংয়ের মাধ্যমে ডিভাইসের সাহায্যে শব্দকে কঠিন পরিস্থিতিতেও নিয়ন্ত্রণ করবে। এই স্টার্টআপটি এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যা ডিভাইসগুলিকে কোলাহলপূর্ণ পরিবেশে ফিসফিস করে কথা বলার মতো কম আওয়াজযুক্ত শব্দ বুঝতে এবং অডিও ক্লিন করতে সাহায্য করে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল Q.ai মুখের ত্বকের ছোট ছোট নড়াচড়া শনাক্ত করে মৃদুভাবে উচ্চারিত শব্দ বোঝার কাজ করে।

গত বছর, কোম্পানিটি একটি পেটেন্ট দাখিল করেছে। যেখানে মুখের ত্বকের ক্ষুদ্র নড়াচড়ার মাধ্যমে কীভাবে বক্তৃতা পড়া, মানুষকে চিনতে এবং মানসিক অবস্থা, হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাসের ধরণ অনুমান করা যেতে পারে তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এর ফলে Apple-এর আসন্ন ডিভাইসগুলি ব্যবহারকারীরা কী বলছেন তা বুঝতে পারবে। এমনকি যদি তাদের কণ্ঠস্বর খুব কম শোনা যায় বা একেবারেই শোনা না যায় সেক্ষেত্রেও বুঝতে সক্ষম হবে।
আরও পড়ুন: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন! অথচ, T20 বিশ্বকাপের আগে এই বিশেষ কারণে চিন্তিত টিম ইন্ডিয়া
এদিকে, Apple এখনও স্পষ্ট করেনি যে তারা Q.ai-এর প্রযুক্তি কীভাবে ব্যবহার করবে। গত ১ বছর ধরে, Ape তার প্রোডাক্টগুলিতে, বিশেষ করে অডিওতে, AI-বেসড ফিচার্স ধারাবাহিকভাবে যুক্ত করেছে। Apple-এর AirPods ইতিমধ্যেই লাইভ ট্রান্সলেশন সাপোর্ট করে।
আরও পড়ুন: আরও বাড়বে BSNL-এর দাপট! লাভবান হবেন গ্রাহকেরা, বড় পদক্ষেপ সরকারের
মূলত, Apple তার ডিভাইসকে রিয়েল ওয়ার্ল্ডের সাউন্ড কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার নতুন উপায় অনুসন্ধান করছে। এছাড়াও, Apple মুখের পেশীর সূক্ষ্ম নড়াচড়া শনাক্ত করার জন্য একটি সিস্টেম তৈরি করছে। এর ফলে ভিশন প্রো হেডসেটের মতো ডিভাইসগুলিতে আরও ভালো অভিজ্ঞতা পাওয়া যেতে পারে।












