বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপের আগে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ভারত (Team India) এবং নিউজিল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের দ্বিপাক্ষিক T20 সিরিজ। যেখানে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। উভয় দলই T20 বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে তাদের প্রস্তুতি জোরদার করার চেষ্টা করছে এই সিরিজে। যেখানে টিম ইন্ডিয়া দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। উল্লেখ্য যে, এই সিরিজে ভারত ৪ টি ম্যাচ জিতেছে। তবে, বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য একটি চিন্তার বিষয়ও সামনে এসেছে। মূলত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে জসপ্রীত বুমরাহর পারফরম্যান্স প্রত্যেকের চিন্তা বাড়িয়েছে। যেটি তাঁর T20 কেরিয়ারের সবচেয়ে খারাপ পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতীয় দলের (Team India) জন্য একটি চিন্তার বিষয়:
বুমরাহ মোট ৫৮ রান দিয়েছিলেন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজে জসপ্রীত বুমরাহ ৪ টি ম্যাচ খেলেছিলেন। যেখানে ৩৫.৫০-র খারাপ এভারেজে তিনি মাত্র ৪ টি উইকেট নিয়েছিলেন। সিরিজের তৃতীয় ম্যাচে বুমরাহ ৩ টি উইকেট নিয়েছিলেন। যার জন্য তিনি প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কারও পান।

তবে, বাকি ৩ টি ম্যাচে তিনি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। সিরিজের শেষ T20 ম্যাচটি জসপ্রীত বুমরাহর জন্য সবচেয়ে খারাপ ছিল। যেখানে তিনি তাঁর ৪ ওভারে কোনও উইকেটই না হাসিল করে ৫৮ রান দিয়েছিলেন। এটি ছিল বুমরাহর এখনও পর্যন্ত T20-তে সবচেয়ে শোচনীয় পারফরম্যান্স।
আরও পড়ুন: আরও বাড়বে BSNL-এর দাপট! লাভবান হবেন গ্রাহকেরা, বড় পদক্ষেপ সরকারের
এর আগে, ২০২১ সালের IPL-এর মরশুমে, বুমরাহ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মোট ৫৬ রান দিয়েছিলেন। তবে, ওই ম্যাচে তিনি ১ টি উইকেটও নিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া T20 সিরিজে বুমরাহর ইকোনমি রেট ছিল ৯.৪৭।
আরও পড়ুন: আর নয় চিনের দাদাগিরি! সেমিকন্ডাকটরের মাধ্যমে বিশ্বকে চমকে দেবে ভারত, বাজেটে বরাদ্দ ৪০,০০০ কোটি
T20 বিশ্বকাপে বুমরাহর পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, আসন্ন T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার তারকা বোলার জসপ্রীত বুমরাহর ওপর বিশাল দায়িত্ব থাকবে। এমনিতেই T20 বিশ্বকাপের ক্ষেত্রে তাঁর রেকর্ড এখনও পর্যন্ত বেশ চিত্তাকর্ষক। T20 বিশ্বকাপে বুমরাহ মোট ১৮ টি ম্যাচ খেলেছেন। যেখানে ১৪.৩ এভারেজে তিনি উইকেট নিয়েছেন ২৬ টি। যদি আমরা তাঁর ইকোনমি রেটের দিকে তাকাই সেক্ষেত্রে তা হল ৫.৪৪। এমতাবস্থায়, এই মেগা ইভেন্টের আগে বুমরাহর এহেন ফর্ম টিম ইন্ডিয়ার জন্য অবশ্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।












