বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের বাজেটে সেমিকন্ডাক্টর (Semiconductor) সম্পর্কিত একটি বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটের অংশ হিসেবে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ২.০ চালু করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যার অধীনে, সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রগতির জন্য রিসার্চ এবং ট্রেনিং সেন্টারগুলির ওপর দৃষ্টিনিক্ষেপ করা হবে।
সেমিকন্ডাক্টর (Semiconductor) কেন গুরুত্বপূর্ণ:
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সেমিকন্ডাক্টর মিশনকে এগিয়ে নিয়ে যেতে বাজেট বাড়িয়ে ৪০,০০০ কোটি টাকা করা হয়েছে। এদিকে, ভারতের জন্য সেমিকন্ডাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সাম্প্রতিক সময়ে সেমিকন্ডাক্টর প্রায় প্রতিটি আধুনিক প্রযুক্তিকে শক্তি প্রদান করে।

সোজা কথায় বলতে গেলে মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, টিভি, গাড়ি, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং ইন্টারনেট ডিভাইসগুলি সবই সেমিকন্ডাক্টর চিপ ব্যবহার করে। বর্তমানে ভারত বেশিরভাগ চিপস বিদেশ থেকে আমদানি করে। তবে, দেশীয়ভাবে চিপস তৈরি করলে তাতে খরচ কমবে এবং সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিও দূর হবে। এদিকে, সেমিকন্ডাক্টরের জন্য ভারত চিনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে, সেমিকন্ডাক্টরের উৎপাদন বৃদ্ধি পেলে এক্ষেত্রে চিনের ওপর নির্ভরতাও কমবে।
আরও পড়ুন: T20 বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট! বড় সিদ্ধান্ত পাকিস্তান সরকারের
‘মেক ইন ইন্ডিয়া’-কে শক্তিশালী করা: জানিয়ে রাখি যে, ভারতে সেমিকন্ডাক্টর উৎপাদন ইলেকট্রনিক্স থেকে শুরু করে মোবাইল ফোন, অটো এবং প্রতিরক্ষা উৎপাদনকে ত্বরান্বিত করবে। সেমিকন্ডাক্টর কারখানা, রিসার্চ এবং ডিজাইনে লক্ষ লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে।
আরও পড়ুন: উপচে পড়ল সরকারের কোষাগার! জানুয়ারিতে GST আদায় ৬.২ শতাংশ বেড়ে হল ১.৯৩ লক্ষ কোটি
এদিকে, প্রতিরক্ষা, মহাকাশ, ক্ষেপণাস্ত্র এবং সাইবার নিরাপত্তায় ব্যবহৃত চিপ দেশে তৈরি করা হলে নিরাপত্তা জোরদার হবে। AI, 5G/6G, বৈদ্যুতিক যানবাহন, ডেটা সেন্টার এবং স্মার্ট সিটির জন্যও সেমিকন্ডাক্টর অপরিহার্য।












