বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপের (Men’s T20 World Cup) আগে এবার বড় ঘোষণা করল পাকিস্তান। যেটি ইতিমধ্যেই সবাইকে চমকে দিয়েছে। পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে, তাদের দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তবে, নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ তারা খেলবে না। মূলত, রাজনৈতিক এবং সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, ২০২৬ সালের T20 বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করছে। তবে, পাকিস্তান তাদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।
T20 বিশ্বকাপের (Men’s T20 World Cup) আগে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত:
জানিয়ে রাখি যে, পাকিস্তান ক্রিকেট দল শ্রীলঙ্কায় সফরের জন্য সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছে। সেখানে তাদের গ্রুপ এ-র সমস্ত ম্যাচ খেলার কথা রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচটিও কলম্বোতে সম্পন্ন হওয়ার কথা ছিল। কারণ রাজনৈতিক কারণে পাকিস্তান ভারতে ম্যাচটি খেলতে অনিচ্ছা প্রকাশ করেন। এমতাবস্থায়, ICC উভয় দলের ম্যাচগুলিকে একটি নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরিত করে। তবে, এবার পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

ভারত পাবে ২ পয়েন্ট: এদিকে, পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে তারা গ্রুপ পর্বে ২ পয়েন্ট হারাবে। এক্ষেত্রে ভারত না খেলেই ২ পয়েন্ট পাবে। তবে, এটি ICC-র জন্য একটি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের সর্বাধিক দেখা এবং সর্বাধিক আয়কারী ম্যাচ হিসেবে বিবেচিত হয়। এদিকে, এর ফলে কেবল ICC-ই নয়, বরং, পাকিস্তানও উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হবে।
আরও পড়ুন: উপচে পড়ল সরকারের কোষাগার! জানুয়ারিতে GST আদায় ৬.২ শতাংশ বেড়ে হল ১.৯৩ লক্ষ কোটি
টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে বাংলাদেশ: উল্লেখ্য যে, ইতিমধ্যেই T20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। তারা নিরাপত্তাজনিত কারণে ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করে। তারপরেই বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
আরও পড়ুন: T20 বিশ্বকাপের আগে নতুন নাটক পাকিস্তানের! অংশগ্রহণ নিয়ে বজায় সাসপেন্স
এদিকে, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। জানিয়ে রাখি যে, পাকিস্তান আগে বাংলাদেশের সমর্থনে টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহারের কথা বলেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।












