বাংলাহান্ট ডেস্ক : উদ্বোধনের পর বাণিজ্যিক সফর শুরু করেছে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন। হাওড়া এবং অসমের কামাখ্যা রুটে চালু হয়েছে প্রথম বন্দে ভারত স্লিপার। অত্যাধুনিক সুযোগসুবিধা যুক্ত সেমি হাইস্পিড এই ট্রেন নিয়ে উন্মাদনা তুঙ্গে থাকলেও ট্রেনের খাবার মেনু নিয়ে উঠছে প্রশ্ন। এমন প্রিমিয়াম সারির ট্রেনের খাবারের মেনুতে আমিষের কোনও অপশনই নেই!
বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) মেনু নিয়ে প্রশ্ন
উদ্বোধনের আগেই রেলের তরফে ঘোষণা করা হয়েছিল, আঞ্চলিক খাবার থাকবে বন্দে ভারত স্লিপারের মেনুতে। সেই মতো হাওড়া থেকে কামাখ্যা গামী বন্দে ভারতের মেনুতে থাকবে বাঙালি খাবার এবং কামাখ্যা থেকে হাওড়া গামী বন্দে ভারতের মেনুতে থাকবে অসমিয়া খাবার। কিন্তু সেসবই নিরামিষ। হাজার হাজার টাকা দিয়ে কি তবে নিরামিষ খাবার খেতে হবে যাত্রীদের?

নন ভেজ অপশন রাখা হয়নি: অভিযোগ, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনে নো ফুড অপশনই নেই। এদিকে যাত্রীদের একাংশের দাবি, টিকিট বুকিং শুরু হওয়ার কিছু সময় পর্যন্ত ‘নো ফুড’ অপশন দেওয়া হচ্ছিল। তেমনই কামাখ্যা থেকে হাওড়া গামী ট্রেনে কিছু সময় পর্যন্ত নন ভেজ অপশনও উপলব্ধ ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করে দেওয়া হয়। রেল সূত্রে খবর, বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) টিকিট মূল্যের মধ্যেই খাবারের দামও ধরা রয়েছে। আলাদা করে কেটারিং চার্জ লাগে না, তাই নো ফুড অপশন রাখা হয়নি।
আরও পড়ুন : ‘ক্ষমতা চিরস্থায়ী নয়’, ছাব্বিশের নির্বাচনের আগেই হঠাৎ এ কী কথা মুখ্যমন্ত্রীর!
কেন নেই আমিষ খাবার: অন্যদিকে রেল সূত্রে খবর, কামাখ্যা যেহেতু একটি ধর্মীয় স্থান, তাই শুধুমাত্র নিরামিষ খাবার রাখা হয়েছে মেনুতে। একই কারণে অযোধ্যা কিংবা কাটরাগামী ট্রেনেও আমিষ খাবার মেলে না। বর্তমানে কী খাবার পাওয়া যাচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেনে?
আরও পড়ুন : খুন নাকি নিছক আত্মহত্যা? বেলডাঙার পরিযায়ী শ্রমিক মৃত্যুতে ফাঁস হল ময়না তদন্তের চাঞ্চল্যকর রিপোর্ট
হাওড়া থেকে কামাখ্যা গামী ট্রেনে মিলবে বাসন্তী পোলাও, ছোলার ডাল বা মুগ ডাল, ঝুরি আলু ভাজা, ছানা কিংবা ধোঁকার ডালনা, লাবড়া, সন্দেশ, রসগোল্লার মতো খাবার। অন্যদিকে অসমিয়া খাবারের মেনুতে থাকবে সুগন্ধী জোহা ভাত, মাটি মাহর ডালি, মুসুর ডালি, মরশুমি সবজি ভাজা, নারকেল বরফি। থাকবে চা, কফি, জলখাবারের ব্যবস্থাও।












