ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলগাঁও কাণ্ডের বর্ষপূর্তিতে মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা পাকিস্তানের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্তে আরও একবার কঠোর অবস্থান নিল পাকিস্তান (Pakistan)। পহেলগাঁও সন্ত্রাসের বর্ষপূর্তির প্রেক্ষিতে এবার সেই নিষেধাজ্ঞার সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। ফলে দুই দেশের মধ্যে বিমান চলাচলের যে অচলাবস্থা এতদিন ধরে চলছিল, তা আরও দীর্ঘায়িত হল।

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়ালো পাকিস্তান (Pakistan)

পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি একটি নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, আগামী ২৪ মে পর্যন্ত ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত কার্যকর করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন:ভোটের আগে কড়া কমিশন! নজরে তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতা, হতে পারেন আটকও

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার নেয়। সেই সময়ই দুই দেশ একে অপরের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। প্রাথমিকভাবে এই নিষেধাজ্ঞা নির্দিষ্ট সময়ের জন্য জারি করা হলেও, পরিস্থিতির উন্নতি না হওয়ায় বারবার তার মেয়াদ বাড়ানো হয়েছে।

এর আগে পাকিস্তানের তরফে জানানো হয়েছিল, ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞা ২৩ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। পরে ফেব্রুয়ারিতে সেই সময়সীমা বাড়ানো হয়। এবার আবার নতুন করে সময় বাড়িয়ে দেওয়া হল। ‘নোটিস টু এয়ারম্যান’ বা নোটাম-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ভারতীয় নিবন্ধিত, লিজ নেওয়া, বাণিজ্যিক ও সামরিক কোনও উড়োজাহাজই ২০২৬ সালের ২৪ মে ভোর ৫টা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

Pakistan Extends Closure of Airspace for Indian Aircraft

আরও পড়ুন:সন্ধ্যা ৬ টার পর বন্ধ বাইক? কমিশনের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হাই কোর্টে

বিশেষজ্ঞদের দাবি, এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে অতিরিক্ত সময় ও খরচের চাপ বাড়বে। দীর্ঘ পথ ঘুরে উড়তে হওয়ায় বিমান সংস্থাগুলির জ্বালানি খরচও বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তান (Pakistan) ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন না কমা পর্যন্ত এই পরিস্থিতির দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।