বাংলা হান্ট ডেস্ক: নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত জলন্ধর ও মোহালিতে সম্পন্ন হতে চলেছে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি (Men’s Asian Champions Trophy)। এদিকে, এই টুর্নামেন্ট থেকে পাকিস্তান (Pakistan) নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। এমতাবস্থায়, মোট ৬ দলের এই টুর্নামেন্টে পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হকি ইন্ডিয়ার তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ৬ দলের টুর্নামেন্টে ভারত (India) ছাড়াও চিন, জাপান, মালয়েশিয়া, বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া অংশগ্রহণ করবে। জানিয়ে রাখি যে, প্রায় দুই দশক পর এই টুর্নামেন্টের মাধ্যমে পাঞ্জাবে আন্তর্জাতিক হকি ফিরে আসছে।
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না পাকিস্তান (Men’s Asian Champions Trophy):
২০১৬ সাল থেকে পাকিস্তান ভারতের কাছে হেরে আসছে: উল্লেখ্য যে, ভারতীয় পুরুষ হকি দল ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে সিনিয়র বা জুনিয়র পর্যায়ে পাকিস্তানের কাছে একটিও ম্যাচ হারেনি। এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ভারতে আসার পর কার্যত নিজেদের পরাজয় নিয়ে নিশ্চিত ছিল। ভারতে আয়োজিত ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাকিস্তান সেমিফাইনালেও পৌঁছতে ব্যর্থ হয়। অন্যদিকে, ভারত শিরোপা জিতে নেয়। পুল পর্বে ভারত পাকিস্তানকে ৪-০ গোলে পরাজিত করেছিল।

বাংলাদেশ রিজার্ভ টিমের অংশ ছিল: জানিয়ে রাখি যে, সম্প্রতি জাপানের আইচি নাগোয়ায় সম্পন্ন হওয়া এশিয়ান গেমসে সোনা জিতে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী ভারতীয় দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শিরোপা চারবার জিতেছে। গত মাসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মোহালিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। সেখানে হকি ইন্ডিয়ার মহাসচিব ভোলানাথ সিং সহ উচ্চ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এদিকে, বাংলাদেশ ও ওমানকে রিজার্ভ টিম হিসাবে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন হলেও কেন সুযোগ পাচ্ছেন না মহম্মদ শামি? কী জানালেন টিম ইন্ডিয়ার কোচ?
পাকিস্তানের দাবি পূরণ করা হয়নি: যদিও, ওই ঘোষণার মাত্র ২ দিন পরেই, পাকিস্তান হকি ফেডারেশন ভারতে খেলতে আশার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করে এবং এশিয়ান হকি ফেডারেশনকে তথা AHF-কে একটি নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজন করতে বলে।
আরও পড়ুন: ভুবনেশ্বর কুমারের টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনে ক্ষতি RCB-র! কীভাবে ভেস্তে গেল নিলামের পরিকল্পনা?
মূলত, ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসবাদী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক হকি খেলা হয়নি। পাকিস্তান সর্বশেষ ভারতে খেলেছিল ২০২৩ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যেখানে তারা ৬ টি দলের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে। এদিকে, গত বছর ভারতে সম্পন্ন হওয়া এশিয়া কাপ ও জুনিয়র এশিয়া কাপেও পাকিস্তান অংশগ্রহণ করেনি।













