ICC উড়িয়ে দেওয়ার হুমকি পাকিস্তানের ইউটিউবারের! তোলপাড় ক্রিকেট বিশ্ব

Published on:

Published on:

Pakistani youtuber threatened International Cricket Council.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপ এখন প্রায় সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইতিমধ্যেই এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। এদিকে, পাকিস্তান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে ICC (International Cricket Council) পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। তবে, এই আবহেই, পাকিস্তানের একজন ইউটিউবার ICC-র বিরুদ্ধে এক হিংসাত্মক হুমকি দিয়েছেন। যা ক্রিকেট বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি ICC চেয়ারম্যান জয় শাহকে হত্যার হুমকিও দিয়েছেন।

ICC (International Cricket Council)-র বিরুদ্ধে হুমকি:

পাকিস্তানি ইউটিউবারের ঘৃণ্য আচরণ: পাকিস্তানের ইউটিউবার আরসালান নাসির একটি ভিডিওতে ICC-কে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। ওই ইউটিউবার তাঁর ইউটিউব চ্যানেলে ১৫ মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করতে দেখা যাচ্ছে। আর্সালান নাসির ভারত থেকে শুরু করে ICC, জয় শাহ এবং ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে বিষ উগরে দেন। ওই ইউটিউবার জানিয়েছেন যে, ICC-র দুই কামরার অফিসে এমন একটি রকেট নিক্ষেপ করা হবে যে মনেও থাকবে না। তিনি আরও বলেন, যদি ICC-র অফিস ভারতে স্থানান্তরিত হয়, তাহলে পুরো ভবনটিই অদৃশ্য হয়ে যাবে।

আরসালান নাসির ICC-কে হুমকি দিয়ে বলেন ‘সীমার মধ্যে থাকুন। আপনাদের ২৫ জনের জন্য একটা ছোট অফিস আছে। সেখানে যান, বসুন, ইউটিউব, নেটফ্লিক্স দেখুন, আরাম করুন, আপনি কী জানেন পাকিস্তান সরকার কোথায়? আপনি কী জানেন পাকিস্তানি সরকার কে? ওরা আপনার বাবা। এমন একটা রকেট এমন জায়গায় ছুঁড়ে মারা হবে যেখানে আপনাদের দুই কক্ষের অফিসের কথাও মনে থাকবে না।’

আরও পড়ুন: আমেরিকার সঙ্গে চুক্তি! ভেনেজুয়েলা থেকে সস্তায় তেল… কত হাজার কোটি টাকা সাশ্রয় হবে ভারতের?

ওই ইউটিউবার আরও বলেন, ‘CC-র অফিস দুবাইতে, তাই তারা নিরাপদ। যদি ওই অফিস ভারতে থাকত, তাহলে তাঁর লোকেরা সদর দফতর এবং আশেপাশের এলাকা উড়িয়ে দিত। এরপর আরসালান নাসির জয় শাহের উদ্দেশ্যে অশালীন শব্দ ব্যবহার করেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি শাসন শেষে মণিপুরে নতুন সূচনা! মুখ্যমন্ত্রী হলেন খেমচাঁদ সিং, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে: উল্লেখ্য যে, ইতিমধ্যেই পাকিস্তান জানিয়েছে তারা ২০২৬ সালের T20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে তারা খেলবে না। পাকিস্তান সরকার সিদ্ধান্তটি ঘোষণা করেছে।