বাংলা হান্ট ডেস্ক: প্রায় এক বছর পর, মণিপুরে (Manipur) একটি নতুন নির্বাচিত সরকার গঠিত হয়েছে। বুধবার মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ওয়াই. খেমচাঁদ সিং। এদিকে, উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নেমচা কিপগেন এবং এল. দিখো। শপথগ্রহণ অনুষ্ঠানটি ইম্ফলের লোক ভবনে সম্পন্ন হয়। যেখানে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা তাঁদের শপথবাক্য পাঠ করান।
মণিপুরের (Manipur) নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ওয়াই. খেমচাঁদ সিং:
উল্লেখ্য যে, মাত্র কয়েক ঘন্টা আগেই কেন্দ্রীয় সরকার মণিপুরে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রপতি শাসনের অবসান ঘোষণা করে। যার ফলে ওই রাজ্যে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। এদিকে, শপথগ্রহণ অনুষ্ঠানে গোবিন্দদাস কন্থুজাম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পাশাপাশি, খুরাইজাম লোকেন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এনপিএফ বিধায়ক এল. দিখো উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, অন্যদিকে কুকি সম্প্রদায়ের বিজেপি বিধায়ক নেমচা কিপগেন ভার্চুয়াল মাধ্যমে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
Congratulations to Shri Yumnam Khemchand Singh Ji on taking oath as the Chief Minister of Manipur.
I would like to congratulate Smt. Nemcha Kipgen Ji and Shri Losii Dikho Ji on taking oath as the Deputy Chief Ministers of the state and Shri Konthoujam Govindas Singh Ji as well…
— Narendra Modi (@narendramodi) February 4, 2026
ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শপথগ্রহণ অনুষ্ঠানের তথ্য শেয়ার করেছে। সেখানে বলা হয়েছে ওয়াই. খেমচাঁদ সিংয়ের অভিজ্ঞতা এবং দূরদর্শী নেতৃত্বে মণিপুর শান্তি, উন্নয়ন ও সুশাসনের দিকে এগিয়ে যাবে এবং রাজ্যে স্থিতিশীলতার এক নতুন যুগের সূচনা হবে। জানিয়ে রাখি যে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে খেমচাঁদ সিং-এর নেতৃত্বে এনডিএ বিধায়কদের একটি প্রতিনিধিদল লোকভবনে পৌঁছে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সাথে দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান। এই প্রতিনিধিদলটিতে কুকি-অধ্যুষিত জেলা যেমন চুরাচাঁদপুর এবং ফেরজাওয়ালের ২ জন বিধায়কও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সরকারের একটি সিদ্ধান্তেই এই ব্যাঙ্কের শেয়ারে ১০ শতাংশের বৃদ্ধি, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী যুম্নাম খেমচাঁদ সিং-কে শপথ গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া নেমচা কিপগেন এবং লোসেই দিখোকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও, কনথুজাম গোবিন্দদাস সিং এবং খুরাইজাম লোকেন সিংকেও অভিনন্দন জানান তিনি।
আরও পড়ুন: আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির পর আম্বানি-আদানির মোট সম্পদে বিপুল বৃদ্ধি! চমকে দেবে পরিসংখ্যান
উল্লেখ্য যে, গত মঙ্গলবার নয়াদিল্লিতে এক সভায় ৬২ বছর বয়সী ওয়াই. খেমচাঁদ সিংকে বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়। এরপর তাকে এনডিএ বিধায়ক দলের নেতা ঘোষণা করা হয়।
জানিয়ে রাখি যে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের পদত্যাগের পর মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। ২০২৩ সালের মে মাসে শুরু হওয়া মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসাত্মক পরিস্থিতি ওই রাজ্যেকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে পরিচালিত করে। এমতাবস্থায়, দীর্ঘ রাষ্ট্রপতি শাসনের পর এবার মণিপুরে নতুন সরকার গঠিত হল।












