শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছেন? পাতে পড়ুক পনিরের মালাই কোর্মা, জিভে জল আসবেই

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শ্রাবণ মাস বাবার মাস। এই মাসে অনেকেই নিরামিষ খান। মহাদেবের মাথায় জল ঢেলে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ খাবার (Recipe) খান। তবে নিরামিষ হলে আবার চিন্তা শুরু হয় কী দেওয়া যায় খাবার পাতে। সবজি দেখলেই নাক সিঁটকান অনেকে। তাদের জন্য সম্পূর্ণ নিরামিষ ভাবে বানিয়ে ফেলতে পারেন পনিরের এক সুস্বাদু পদ।

বাড়িতে বানান নিরামিষ পনিরের মালাই কোর্মা (Recipe)

শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খেয়ে থাকেন অনেকে। প্রতিদিন নিরামিষ কী পদ বানানো যায় তা নিয়ে চিন্তায় পড়তে হয়। এই নিরামিষের দিনে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন পনিরের মালাই কোর্মা। রইল রেসিপি-

Paneer Malai Korma veg recipe

পনিরের মালাই কোর্মার উপকরণ:

পনির- ৩০০ গ্রাম

টমেটো কুচি- ১ কাপ

আদা বাটা- ১ চা চামচ

কাঁচালঙ্কা বাটা- ১ টেবিল চামচ

পোস্ত- ১ টেবিল চামচ

নারকেল কোরা- ১ টেবিল চামচ

কাজু বাদাম- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

ধনেপাতা কুচি- ১ চা চামচ

এলাচ- ৩-৪ টি

তেজপাতা- ২ টি

আরও পড়ুন : মাসে মাসে রিচার্জের ঝামেলা শেষ, ৪টি ‘সুপার সেভিং’ বার্ষিক রিচার্জ প্ল্যান Airtel-এর, কোনটা বেছে নেবেন?

পনিরের মালাই কোর্মার প্রণালী: প্রথমে কাজুবাদাম, পোস্ত, নারকেল কোরা একসঙ্গে বেটে নিন। এবার কড়াইতে তেল গরম করে পনিরগুলি সামান্য ভেজে নিন। পনির তুলে নিয়ে ওই তেলেই তেজপাতা ও এলাচ ফোরন দিন। তার মধ্যে দিয়ে দিন টমেটো কুচি (Recipe)। এরপর দিন আদা ও কাঁচালঙ্কা বাটা। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিন।

আরও পড়ুন : লটে নয়, ইলিশ দিয়ে বানান ঝুরো, কাঁটা বেছে কীভাবে বানাবেন?

টমেটো নরম হয়ে এলে দিয়ে দিন পোস্ত, কাজু, নারকেল বাটার মিশ্রণ। সবটা ভালো করে নেড়েচেড়ে তেল ছেড়ে এলে দিয়ে দিন পনির। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিন পরিমাণমতো জল। ঝোল ফুটে উঠলে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পনিরের মালাই কোর্মা।