৭ হাজার টাকার বন্ডে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়! কোন মামলায়?

Published on:

Published on:

Partha Chatterjee Gets Bail in SSC Group D Case

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আরও একবার স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গ্রুপ ডি নিয়োগ মামলায় বৃহস্পতিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপর ৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। তবে জামিন পেলেও পার্থর জন্য বেশ কয়েকটি শর্ত রেখেছে আদালত। সেই শর্তগুলি না মানলে সমস্যা হতে পারে তাঁর।

পার্থর (Partha Chatterjee) শারীরিক সমস্যার কথা জানালেন আইনজীবী

এ দিন আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। কারণ, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম অভিযুক্ত হিসেবে চার্জশিটে রয়েছে। সেই মতো আদালত ভবনে পৌঁছন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু একতলা থেকে দোতলায় এজলাসে যেতে পারেননি তিনি।

New allegations against Partha‌ Chatterjee

পার্থর (Partha Chatterjee) আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতকে জানান, পায়ের সমস্যার কারণে সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব হচ্ছে না তাঁর মক্কেলের। এই বিষয়ে একটি মেডিকেল রিপোর্টও জমা দেওয়া হয়। সেই রিপোর্ট গ্রহণ করে আদালত। এরপর একতলা থেকেই ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন পার্থ।

আরও পড়ুনঃ কোন কোন বিচারপতি বিজেপির, আর কারা তৃণমূলের? অভিষেকের কাছে তালিকা চাইল হাই কোর্ট

কী কী শর্ত দিল আদালত?

শুনানি শেষে ৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থকে (Partha Chatterjee) জামিন দেন বিচারক। তবে জামিনের সঙ্গে কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। শর্ত গুলি হল –

  1. আদালতের নির্দেশ, চিকিৎসার প্রয়োজন ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়।
  2. নিজের পাসপোর্টও জমা রাখতে হবে।
  3. মামলায় চার্জ গঠনের দিন তাঁকে আদালতে উপস্থিত থাকতে হবে।
  4. নতুন করে একই ধরনের কোনও অপরাধে জড়ানো যাবে না।
  5. কাউকে ভয় দেখানো বা হুমকি দেওয়াও চলবে না।

অর্থাৎ, এই মামলায় জামিন পেলেও আদালতের দেওয়া শর্তগুলি মেনেই চলতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে (Partha Chatterjee)।