বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যাত্রীর জন্য শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নতুন সরকার। শুধু শহরের সাধারণ বাস নয়, এসি ও দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা (Pink Card) ।
ফ্রি বাসের আগে পিঙ্ক কার্ডের নিয়ম জানুন (Pink Card)
রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল ১ জুন থেকে মহিলাদের সরকারি সমস্ত বাসে যাতায়াত ব্যবস্থা ফ্রি করে দেওয়া হবে। আর সেই মতই জুন মাস থেকে সরকারি সমস্ত বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন পশ্চিমবঙ্গের মহিলারা (Pink Card)। যদিও এখনো এর আগে পর্যন্ত সরকারি বাসে যাতায়াতের জন্য কোন নথি দেখাতে হচ্ছিল না। তবে চালু হয়েছে পিঙ্ক কার্ড। এই কার্ড সাথে থাকলে মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। কিভাবে এই কার্ড এবং কোথা থেকে কার্ডের আবেদন করবেন আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে তথ্য।

আরও পড়ুন: ট্রেনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! বদলাচ্ছে ৪০ বছরের পুরনো ব্যবস্থা
কীভাবে পিন কার্ড এর জন্য আবেদন করবেন?
অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। এটি কেবলমাত্র মহিলারাই সরকারের তরফে এই সুযোগ পাবেন। ফ্রি-তে যাতায়াত নিয়ে জটিলতা এড়াতেই এহেন পদক্ষেপ করা হচ্ছে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিবহণের সুযোগ দেওয়া হচ্ছে। আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবং ভোটার কার্ডে থাকা মহিলারাই এই সুবিধা পাবেন। তাছাড়া এস আই আর লিস্টে থাকা নাম মহিলারা পিন কার্ডের সুবিধা পাবেন।
কারা সুবিধা পাবেন না?
যারা এই রাজ্যের মহিলা নন তারা এই সুবিধার থেকে বঞ্চিত থাকবেন। পাশাপাশি যাদের ভোটার তালিকায় বা এসের লিস্টের নাম নেই তারাও সুবিধা পাবেন না পিঙ্ক কার্ডের।
কীভাবে অ্যাপ্লাই করবেন?
এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://wb.gov.in/- তে গিয়ে পিঙ্ক কার্ড অপশন পাবেন। সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিলআপ করে জমা দিন। তাহলেই পিঙ্ক কার্ড পাবেন। এছাড়াও অফলাইনের ক্ষেত্রে শহর এলাকায় মিউনিসিপিল্যাটি বা কর্পোরেশনে যেতে হবে। আর পঞ্চায়েতের ক্ষেত্রে যেতে হবে বিডিও বা এসডিও অফিসে। সেখান থেকে ফর্ম নিয়ে ফিলাপ করে জমা দিতে হবে। তারপরেই আপনার কাজ হয়ে যাবে।
কোন কোন বাসে এই সুবিধা পাবেন?
ডব্লিউবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারছেন। সরকারি এসি বাস, ভলভো বাস, এমনকী এক্সপ্রেস বাসেও বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যাচ্ছে (Pink Card)।













