বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের স্কুল শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ান, এমন প্রত্যেক শিক্ষককে এবার PM e-VIDYA অ্যাপ ও ডিজিটাল পোর্টালে রেজিস্ট্রেশন (PM e-VIDYA Registration) করতে হবে। এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে প্রতিটি জেলা ও এসআই অফিসকে নিজেদের এলাকার শিক্ষকদের রেজিস্ট্রেশনের তথ্য রিপোর্ট আকারে পাঠাতে হবে।
কীভাবে করবেন রেজিস্ট্রেশন (PM e-VIDYA Registration)?
প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, অর্থাৎ Class 1 থেকে Class 12 পর্যন্ত সব শিক্ষকই এই নিয়মের মধ্যে পড়ছেন। স্কুল স্তরে ইতিমধ্যেই এসআই অফিসের মাধ্যমে নির্দেশ পৌঁছে গিয়েছে। পড়ুয়া ও অভিভাবকরাও চাইলে নিজেদের User Role বেছে অ্যাপে যুক্ত হতে পারবেন। প্রাইভেট টিউটর বা অন্যরা ‘Others’ ক্যাটাগরিতে রেজিস্টার করতে পারবেন।
রেজিস্ট্রেশনের (PM e-VIDYA Registration) জন্য প্রথমে Google Play Store-এ গিয়ে ‘PM eVidya’ বা ‘PM e-VIDYA’ লিখে সার্চ করতে হবে। কাছাকাছি নামের একাধিক অ্যাপ থাকতে পারে। তাই ডাউনলোডের আগে দেখে নিতে হবে, অ্যাপটির Publisher NCERT কি না। এরপর ‘Install’ করে অ্যাপটি খুলতে হবে।
অ্যাপে ঢোকার পর Welcome Screen ও Learning Journey সংক্রান্ত তথ্য আসবে। সেখানে ‘Continue’ চাপার পর User Role বেছে নিতে হবে। শিক্ষক হলে ‘Teacher’ নির্বাচন করতে হবে। এরপর ‘Continue with Google’ অথবা প্রয়োজনীয় তথ্য দিয়ে Complete Profile করতে হবে। ভুল User Role বেছে নিলে পরে বদলাতে সমস্যা হতে পারে।
রেজিস্ট্রেশনের (PM e-VIDYA Registration) আগে একটি চালু Gmail ID, মোবাইল নম্বর, স্কুলের নাম, জেলা এবং কোন শ্রেণি ও বিষয় পড়ান সেই তথ্য হাতের কাছে রাখতে হবে। OTP পাওয়ার জন্য মোবাইল নম্বর সচল থাকা জরুরি।
এই অ্যাপে শিক্ষার নানা সুবিধাও রয়েছে। Live Channels-এ Class 1 থেকে Class 12 পর্যন্ত শ্রেণিভিত্তিক লাইভ ক্লাস পাওয়া যাবে। ‘State Content’-এ West Bengal ও ভাষা বেছে নিলে রাজ্যের সিলেবাস অনুযায়ী ভিডিও ও পড়ার সামগ্রী পাওয়া যাবে। এগুলি প্রজেক্টর বা স্মার্ট ক্লাসরুমেও ব্যবহার করা যাবে। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য SATHEE, উচ্চশিক্ষার সামগ্রীর জন্য Swayam Prabha এবং DIKSHA ও SWAYAM-এর সরাসরি লিঙ্ক রয়েছে।
রেজিস্ট্রেশনের (PM e-VIDYA Registration) সময় OTP না এলে কিছুক্ষণ অপেক্ষা করে ‘Resend’ করা যাবে। প্রোফাইল সেভ না হলে Play Store থেকে অ্যাপ আপডেট করতে হবে। কোনও সমস্যা হলে প্রথমে স্কুলের হেডমাস্টার, প্রয়োজনে সংশ্লিষ্ট এসআই অফিসে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুনঃ কালীঘাটে ফেরার দরজা কি খুলছে? ঋতব্রত-তৃণমূল ও NCPI নিয়ে বড় ইঙ্গিত কুণালের
শিক্ষা মন্ত্রকের School Education and Literacy Department-এর উদ্যোগে এই কর্মসূচি চলছে। প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে NCERT। পশ্চিমবঙ্গে সম্প্রতি এই রেজিস্ট্রেশনের (PM e-VIDYA Registration) কাজ আরও জোরদার করা হয়েছে।













