সময় পেরিয়ে যাওয়ায় বন্ধ করেছিলেন মিমি চক্রবর্তীর অনুষ্ঠান! সেই তনয় শাস্ত্রীকে গ্রেফতার করল পুলিশ

Published on:

Published on:

Police arrested the man who stopped Mimi Chakraborty show.
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত রবিবার (২৫ জানুয়ারি) বনগাঁর গোপাল গুঞ্জ যুব সংঘের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সেখানে অনুষ্ঠান চলাকালীন আয়োজকদের তরফে অপ্রীতিকর ব্যবহারের অভিযোগ সামনে এনেছিলেন অভিনেত্রী। যদিও, আয়োজকদের তরফে তনয় শাস্ত্রী নামের এক ব্যক্তি জানিয়েছিলেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মঞ্চে ওঠার কারণে পুলিশের কাছ থেকে পাওয়া অনুমতির সময়সীমা পেরিয়ে যাওয়ায় মিমি চক্রবর্তীর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) অনুষ্ঠান বন্ধ করে দেওয়া তনয় শাস্ত্রীকে গ্রেফতার করল পুলিশ:

তবে এবার, সেই তনয় শাস্ত্রীর বাড়িতেই পৌঁছল পুলিশ। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই বিষয়টি সামনে আসতেই সমালোচনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য যে, অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছিলেন মিমি চক্রবর্তী। যদিও, এই ঘটনার পরে তনয় শাস্ত্রী জানিয়েছিলেন, মিমি চক্রবর্তী নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা দেরিতে মঞ্চে উঠেছিলেন। এদিকে, অনুষ্ঠানের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি ছিল রাত ১২ টা পর্যন্ত। ঠিক তার পরের দিনই ছিল প্রজাতন্ত্র দিবস। এমতাবস্থায়, মিমি চক্রবর্তী মঞ্চে উঠেছিলেন ১১ টা ৪৬ মিনিটে। সেই কারণেই তাঁর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: ক্রিকেট নিয়ে নাটক শেষ! এবার এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে টিম পাঠাচ্ছে বাংলাদেশ

শুধু তাই নয়, তনয় শাস্ত্রী আরও জানিয়েছিলেন, ‘রাত ১২ টা ৫ নাগাদ, মঞ্চে মিমির গান শেষ হতেই আমি সেখানে গিয়ে মাইকে জানাই সময় হয়ে যাওয়ার কারণে মিমি চক্রবর্তীর অনুষ্ঠান শেষ করতে হবে। তাঁকে কোনও অসম্মান করা হয়নি।’

আরও পড়ুন: অভিষেক-সূর্য ব্যর্থ হতেই হাতছাড়া ম্যাচ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ T20-তে ৫০ রানে পরাজিত ভারত

তনয় শাস্ত্রী বলেন, ‘মিমি মানুষের ভালোবাসা নিয়ে ছেলেখেলা করেছেন। ওঁকে আদৌ হেনস্থা করা হয়নি। বরং, তিনিই মানুষকে হেনস্থা করেছেন।’ এমতাবস্থায়, সেই তনয় শাস্ত্রীর বাড়িতেই এবার পুলিশের অভিযান ঘটল।