বাংলা হান্ট ডেস্কঃ ভবিষ্যতের জন্য টাকা জমাতে চান? অল্প অল্প করে সঞ্চয় করেও বড় অঙ্কের টাকা গড়ে তোলার সুযোগ দিচ্ছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (আরডি) স্কিম (Post Office RD Scheme)। প্রতিদিন গড়ে ৩৩৩ টাকা করে জমালে ১০ বছর পর ১৭ লক্ষ টাকারও বেশি তহবিল তৈরি হতে পারে। সরকারি সুরক্ষা থাকায় এই প্রকল্পে অনেকেই বিনিয়োগ করতে আগ্রহী।
পোস্ট অফিস আরডি স্কিমে (Post Office RD Scheme) কত টাকা পাওয়া যাবে?
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম (Post Office RD Scheme) দেশের জনপ্রিয় সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্রকল্পে নিয়মিত টাকা জমা করতে হয় এবং তার উপর নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। বর্তমানে এই স্কিমে প্রায় ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে বড় অঙ্কের টাকার প্রয়োজন নেই। মাত্র ১০০ টাকা দিয়েই পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্ট খোলা যায়। একা বা দু’জন মিলে যৌথ অ্যাকাউন্ট খোলার সুযোগও রয়েছে।
আরডি স্কিমের (Post Office RD Scheme) মেয়াদ ৫ বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পর আরও ৫ বছরের জন্য তা বাড়িয়ে নেওয়া যায়। ফলে দীর্ঘ সময় ধরে সঞ্চয় চালিয়ে যাওয়ার সুযোগ থাকে। এই স্কিমে প্রতিদিন গড়ে ৩৩৩ টাকা করে সঞ্চয় করলে মাসে প্রায় ১০ হাজার টাকা জমা হবে। সেই টাকা ৫ বছর ধরে জমা করলে মোট বিনিয়োগ হবে ৬ লক্ষ টাকা। সুদ-সহ মেয়াদ শেষে হাতে আসবে প্রায় ৭ লক্ষ ১৩ হাজার ৬৫৯ টাকা।
এরপর যদি ওই অ্যাকাউন্ট আরও ৫ বছরের জন্য বাড়ানো হয়, তাহলে ১০ বছরে মোট জমা হবে ১২ লক্ষ টাকা। সুদ যোগ করে সেই টাকার পরিমাণ বেড়ে দাঁড়াবে ১৭ লক্ষ ৮ হাজার ৫৪৭ টাকা। অর্থাৎ, সুদ বাবদই পাওয়া যাবে ৫ লক্ষ ৮ হাজার ৫৪৭ টাকা।

আরও পড়ুনঃ যাওয়ার ডেডলাইন বেঁধে দিলেন মমতা, ২১ জুলাইয়ের আগে আর ক’জন ছাড়ছেন তৃণমূল?
তবে এই প্রকল্পে (Post Office RD Scheme) সময়মতো কিস্তি জমা দেওয়া জরুরি। কোনও মাসে কিস্তি দিতে দেরি হলে জরিমানা দিতে হবে। আর টানা চার মাস কিস্তি জমা না পড়লে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।













