বদলে গেল সুদ সংশোধনের নিয়ম! পোস্ট অফিসের ৬টি স্কিম নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

Post Office scheme new interest correction rules for SSY MIS and others
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিরাপদ ও সুরক্ষিত বিনিয়োগের জন্য অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিস (Post Office)। বহু মানুষ মান্থলি ইনকাম স্কিম, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো প্রকল্পে (Post Office Scheme) বিনিয়োগ করেন। এবার পোস্ট অফিসের এমনই ৬টি স্কিমে সুদ সংশোধনের নিয়ম বদল করা হল।

পোস্ট অফিসের ৬টি স্কিম নিয়ে বড় খবর | (Post Office Scheme)

পোস্ট অফিসের একাধিক সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য জরুরি নিয়মে বদল আনা হয়েছে। এবার থেকে কোনও বিনিয়োগকারীর অ্যাকাউন্টে জমাকৃত সুদের পরিমাণ পরিবর্তন বা সংশোধন করতে হলে সেটা সরাসরি করা যাবে না। নতুন নিয়ম বলছে, সুদের অঙ্কে কোনও বদলের ক্ষেত্রে মেকার চেকার পদ্ধতিতে অনুমোদন নিতে হবে।

আরও পড়ুনঃ গাড়ির বকেয়া করে ৪০ শতাংশ ছাড়! পুজোর আগেই ওয়েভার স্কিমের ঘোষণা পরিবহণমন্ত্রীর

মূলত অননুমোদিত বা ভুল সুদ সংশোধনের সম্ভাবনা কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মের ফলে সুদ সংশোধনের তথ্য একজন আধিকারিক সিস্টেমে এন্ট্রি করবেন। এরপর অন্য একজন সেটি পরীক্ষা করে অনুমোদন করবেন।

এবার থেকে সুদের অঙ্ক সংশোধনের জন্য মেনু ব্যবহার করা হবে। তবে নতুন এই ব্যবস্থার দ্বারা শুধুমাত্র অ্যাকাউন্টে জমাকৃত সুদের পরিমাণ সংশোধন সম্ভব। মূল অর্থ বদল করা যাবে না। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মান্থলি ইনকাম স্কিম, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ন্যাশনাল সেভিংস স্কিমে এই নিয়মের সোজাসুজি প্রভাব পড়বে।

নতুন নিয়মের ফলে, যদি কোনও গ্রাহকের সুদের অঙ্ক সংশোধনের প্রয়োজন হয়, তাহলে প্রথমে সংশ্লিষ্ট নথি ও মামলা খতিয়ে দেখা হবে। এরপর বিভাগীয় প্রধানের কাছে বিষয়টি পাঠানো হবে। শেষমেষ প্রয়োজনীয় যাচাই সম্পন্ন হওয়ার পর সুদ সংশোধনের অনুমোদন দেওয়া বা আবেদন বাতিল করা হতে পারে।

Post Office Scheme

যদি অনুমোদন পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট হেড অফিস ও সুপারভাইজার অ্যাকাউন্টের তথ্য, সুদের পরিমাণ, কোন প্রকল্প, তারিখ সহ যাবতীয় কিছু ভালোভাবে খতিয়ে দেখে সিস্টেমে সংশোধনের তথ্য এন্ট্রি করবেন।

টাকা নিরাপদ ও সুরক্ষিত থাকবে বলে পোস্ট অফিসের নানা প্রকল্পে বিনিয়োগ করেন বহু মানুষ। এবার সেই পোস্ট অফিসেরই ৬টি স্কিমে সুদ সংশোধনের নিয়মে বদল আনা হল। এটি বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বদল বলে মনে করা হচ্ছে।