বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার চিফ সিলেক্টর হিসাবে অজিত আগরকরের মেয়াদ শেষ হতে চলেছে। তবে, এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার অজিত আগরকরের জায়গায় প্রজ্ঞান ওঝাকে (Pragyan Ojha) অন্তর্বর্তীকালীন চিফ সিলেক্টর হিসাবে নিয়োগ করা হয়েছে। এর মানে হল, অজিত আগরকরের (Ajit Agarkar) কোনও বিকল্প না পাওয়া পর্যন্ত প্রজ্ঞানই চিফ সিলেক্টর থাকবেন। শোনা যাচ্ছে যে, পার্থিব প্যাটেল চিফ সিলেক্টর হিসাবে নিযুক্ত হতে পারেন। এছাড়াও, কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে প্রজ্ঞান ওঝাই এই পদে বহাল থাকতে পারেন। জানিয়ে রাখি যে, BCCI-এর সঙ্গে অজিত আগরকারের চুক্তির মেয়াদ আগামী ৪ অক্টোবর শেষ হচ্ছে।
টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন চিফ সিলেক্টর হলেন প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha):
গুয়াহাটিতে সম্পন্ন হয় বৈঠক: উল্লেখ্য যে, টিম ইন্ডিয়ার চারজন সিলেক্টর বর্তমানে গুয়াহাটিতে রয়েছেন। জানা গেছে, তাঁরা মঙ্গলবার মিলিত হয়েছিলেন এবং নিউজিল্যান্ড সফরের জন্য কোন খেলোয়াড়দের নির্বাচিত করা হবে তা নিয়ে আলোচনা করেছেন। প্রজ্ঞান ওঝা এই বৈঠকে সভাপতিত্ব করেন। ৪০ বছর বয়সি প্রজ্ঞান ওঝা ভারতের হয়ে ২৪ টি টেস্টে ১১৩ টি, ১৮ টি ODI-তে ২১টি এবং ৬ টি T20 খেলে ১০ টি উইকেট নিয়েছেন।

টিম ইন্ডিয়ার হয়ে সর্বশেষ ম্যাচ: জানিয়ে রাখি যে, প্রজ্ঞান ওঝার কেরিয়ার শেষ হয় ২০১৩ সালের ১৬ নভেম্বর। এটি ছিল ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারের শেষ ম্যাচ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ওই টেস্ট ম্যাচে ১০ টি উইকেট নিয়ে প্রজ্ঞান ওঝা ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। তবে, এই ম্যাচের পর তিনি আর টিম ইন্ডিয়ার জন্য নির্বাচিত হননি।
আরও পড়ুন: ১ অক্টোবর থেকে WhatsApp-এ মেসেজ পাঠাতে খরচ হবে ১৪ পয়সা! কাদের জন্য লাগু নিয়ম?
অজিত আগরকরের মেয়াদ: এদিকে, অজিত আগরকর ২০২৩ সালে টিম ইন্ডিয়ার চিফ সিলেক্টর হন। তাঁর কার্যকালে ভারত ২০২৪ সালে T20 বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ সালে আবারও T20 বিশ্বকাপ জেতে। এছাড়াও, ভারত ২০২৩ ও ২০২৫ সালে এশিয়া কাপ জয়ের পাশাপাশি ২০২৩ সালের এশিয়ান গেমসে সোনা জয় করে।
আরও পড়ুন: ১ অক্টোবর থেকে আরও কড়া হচ্ছে রেলের চেকিং! টিকিটের সঙ্গে রাখতে হবে এই জিনিসটিও
এছাড়াও, টিম ইন্ডিয়া ২০২৩ বিশ্বকাপের ফাইনালেও পৌঁছেছিল। অজিত আগরকরের কার্যকালেই রোহিত ও বিরাটের মতো কিংবদন্তিদের T20 এবং টেস্ট কেরিয়ারের সমাপ্তি ঘটে। সামগ্রিকভাবে, অজিত আগরকর এমন অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন যা টিম ইন্ডিয়ার জন্য ইতিবাচক হিসাবে বিবেচিত হয়েছিল।













