বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল (Indian Cricket Team)। সেই সিরিজের প্রথম ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য ১৮৩ রানের টার্গেট রেখেছে আইরিশরা। দলের বাকি বোলাররা ভালো বোলিং করলেও তুলনামূলক অনেক দুর্বল আয়ারল্যান্ড যে ১৮০ রানের গণ্ডি টপকাতে পেরেছে তার মূল কারণ হলেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)।
এদিন নিজের ৪ ওভারে মোট ৫৭ রান বিলিয়েছেন এই তারকা। মহম্মদ শামি বা মহম্মদ সিরাজের মতো তারকাদের বদলে সুযোগ দেওয়া হয়েছিল তাকে। এমনকি আইপিএলের দুর্দান্ত ছন্দে থাকা ভুবনেশ্বর কুমারও উপেক্ষিত হয়েছেন নির্বাচকদের দ্বারা। কিন্তু ভারতীয় দলে নিজের জায়গায় প্রতি সুবিচার করতে ব্যর্থ হচ্ছেন প্রসিদ্ধ।

এদিন ম্যাচের ১৭ তম ওভারে বোলিং করতে এসে ২৭ রান বিলিয়ে দেন প্রসিদ্ধ। গোটা ম্যাচে পরিকল্পনাহীন বোলিং করেছেন। আইপিএলে গুজরাট টাইটান্সের জার্সিতে তিনি নিয়মিত উইকেট তুলতেন। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজগুলিতে তিনি ধারাবাহিকতা দেখাতে চূড়ান্ত ব্যর্থ। তাই ভারতীয় ক্রিকেট ভক্তরা এখন গৌতম গম্ভীরের সমালোচনায় মেতেছেন তাকে সুযোগ দেওয়ার জন্য।
আরও পড়ুন: শচীনের ক্লাবে প্রবেশ করলেন রোহিত! ২০২৭ বিশ্বকাপের আগে বড় ভরসা পেলো ভারত
তবে গৌতম গম্ভীরের প্রিয়পাত্র হর্ষিত রানা (৩/২৪) এদিন দুরন্ত বোলিং করেছেন। ভালো বোলিং করেছেন অর্শদীপ সিংও (২/২৮)। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তারাই যে ভারতীয় পেস আক্রমণের প্রধান মুখ হবেন, তা বলাই বাহুল্য। কিন্তু দ্রুত নিজের পারফরম্যান্সের উন্নতি না ঘটালে টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয় সিমারের বিকল্প খুঁজবে বিসিসিআই। আর এই মুহূর্তে তাদের হাতে যে অপশনের অভাব নেই তা সকলেই জানেন।
শেষ চার ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং পারফরম্যান্স
◆ ১/৫০
◆ ৩/৪১
◆ ০/৬৮
◆ ০/৫৭













