বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি আধিকারিকদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। দীর্ঘদিন ধরে পদোন্নতি নিয়ে যে অসন্তোষ ছিল, তা কাটাতে এবার নতুন নিয়ম আনল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ডব্লিউবিসিএস অফিসারদের জন্য এটি বড় স্বস্তির খবর (Promotion Policy)।
৩ বছর বিডিও থাকলেই এসডিও হওয়ার সুযোগ (Promotion Policy)
মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)-এর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন বিডিও (BDO) থেকে এসডিও (SDO) হতে সাধারণত ৭ থেকে ৮ বছর সময় লাগত। এতে অনেক অফিসারই হতাশ হয়ে পড়তেন। এবার সেই নিয়ম বদলাল (Promotion Policy)। নতুন নিয়ম অনুযায়ী –
- চাকরিতে যোগ দেওয়ার পর প্রথম ২ বছর প্রবেশন বা শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে।
- তারপর বিডিও হিসেবে ৩ বছর কাজ করলেই এসডিও পদের জন্য যোগ্য বলে ধরা হবে।
অর্থাৎ আগের তুলনায় অনেক দ্রুত পদোন্নতির সুযোগ মিলবে।
সরকারের মতে, এতে তরুণ অফিসাররা আরও উৎসাহ নিয়ে কাজ করবেন এবং প্রশাসনিক কাজের গতি বাড়বে। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলেছেন।
আরও ৯টি সার্ভিসে ২০ শতাংশ নতুন পদ
শুধু ডব্লিউবিসিএস নয়, রাজ্যের আরও ৯টি স্টেট সার্ভিসেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক দপ্তরে দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে ছিল। এবার সেই সমস্যা কাটাতে বিভিন্ন পে-লেভেলে ২০ শতাংশ নতুন পদ তৈরি করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে বহু অফিসার, যারা বহুদিন একই পদে ছিলেন, তাঁরা এবার পদোন্নতির সুযোগ পেতে পারেন (Promotion Policy)। পাশাপাশি বিভিন্ন দপ্তরের বেতন ও পদমর্যাদার অসামঞ্জস্যও কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ বিয়ের সম্পর্ক ভাঙলেই ধর্ষণ মামলা নয়! মিথ্যা অভিযোগে লাগাম টানল কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট
এই বৈঠকে শুধু পদোন্নতি নয়, শিল্প ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন শিল্প গড়ে তোলা এবং কর্মসংস্থান বাড়াতে বেশ কয়েকটি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, এতে রাজ্যে বিনিয়োগ বাড়বে এবং নতুন কাজের সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে, রাজ্য সরকারি আধিকারিকদের জন্য এটি বড় সুখবর। ব্লক থেকে মহকুমা স্তর পর্যন্ত প্রশাসনে গতি আনতেই এই নতুন পদোন্নতি নীতি (Promotion Policy) আনা হয়েছে। এখন দেখার, এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয়।












