বাংলাহান্ট ডেস্ক : পুজো উপলক্ষে যাত্রীদের ভিড় সামলাতে আবারও স্পেশ্যাল ট্রেনের (Pujo Special Train) ঘোষণা করল পূর্ব রেল। এই স্পেশ্যাল ট্রেনের দৌলতে ভাইজ্যাগ ও পুরী যাওয়া হয়ে যাবে সহজ। তবে শিয়ালদহ থেকে সরাসরি পুরী নয়, খুরদা রোডের জন্য চালানো হচ্ছে এই স্পেশ্যাল ট্রেন। তবে খুরদায় নেমে অন্য ট্রেনে অল্প দূরত্ব গেলেই পৌঁছানো যাবে পুরী।
পুজো স্পেশ্যাল ট্রেনের (Pujo Special Train) সময়সূচী
পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, ০৩১০১/০৩১০২ শিয়ালদহ-খুরদা-খুরদা রোড-শিয়ালদহ স্পেশ্যাল ট্রেনটি ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চালানো হবে। শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে প্রতি শনিবার করে এবং খুরদা রোড থেকে ছাড়বে প্রতি রবিবার। শিয়ালদহ থেকে প্রতি শনিবার রাত ১১ টা বেজে ৫০ মিনিটে ছাড়বে ট্রেনটি। খুরদা রোড গিয়ে পৌঁছাবে পরদিন সকাল ৮ টা বেজে ২০ নাগাদ।

শিয়ালদহ কখন পৌঁছাবে: ফিরতি পথে খুরদা রোড থেকে ট্রেনটি ছাড়বে প্রতি রবিবার বিকেল ৪ টে বেজে ৪০ নাগাদ। সোমবার রাত ২ টো নাগাদ শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে ট্রেন। খুরদা স্টেশন থেকে পু্রী যাওয়ার বেশ কিছু ট্রেন রয়েছে। মাত্র দেড় দু ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে পুরী।
আরও পড়ুন : ময়দান বাঁচাতে ধর্মতলার বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ, বড় সিদ্ধান্ত হাইকোর্টের
বিশাখাপত্তনম যাওয়ার ট্রেন: অন্যদিকে ০৩১০৩/০৩১০৪ শিয়ালদহ-বিশাখাপত্তনম-শিয়ালদহ স্পেশ্যাল ট্রেন (Pujo Special Train) শিয়ালদহ থেকে ছাড়বে প্রতি শনিবার রাত ১১ টা ৫০ এ। শনিবার বিকেল ৫ টা ১৫ নাগাদ পৌঁছাবে বিশাখাপত্তনম। ফিরতি পথে ০৩১০৪ বিশাখাপত্তনম-শিয়ালদহ স্পেশ্যাল ট্রেন বিশাখাপত্তনম থেকে ছাড়বে শনিবার রাত ৮ টা ১০ এ। শিয়ালদহ পৌঁছাবে রবিবার দুপুর ১২ টা ৩০ এ।
আরও পড়ুন : গৌরীকে লুকিয়ে মজে প্রিয়াঙ্কায়, ‘দেশি গার্ল’এর জন্য ‘এই’ কাজ করতেও রাজি ছিলেন শাহরুখ!
১৬ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চালানো হবে এই বিশেষ ট্রেন। যাত্রাপথে খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেন্দুঝর রোড, নারাজ মার্থাপুর, খুরদা রোড, বালুগাঁও, ইচ্ছাপুরম, সোমপেটা, পলাসা, নৌপাডা জংশন, শ্রীকাকুলম রোড, চিপুরুপল্লী, বিজয়নগরম জংশন স্টেশনে।













