গ্রাহকদের বড়সড় ঝটকা দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক! কমানো হল এই লিমিট, এখনই জেনে নিন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) কোটি কোটি গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি এই ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, এই ব্যাঙ্কটি তাদের বেশ কয়েকটি প্রিমিয়াম এবং স্পেশাল ডেবিট কার্ডের জন্য ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে ডেইলি লিমিট হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনটি এতটাই তাৎপর্যপূর্ণ যে কিছু কার্ডে টাকার তোলার পরিমাণ ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হয়েছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, নতুন নিয়মগুলি আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে। মূলত, ব্যাঙ্কিং ঝুঁকি নিয়ন্ত্রণ, গ্রাহকদের অর্থের নিরাপত্তা বৃদ্ধি এবং দেশে নিরাপদ ডিজিটাল ব্যাঙ্কিং প্রচারের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে।

কী জানিয়েছে PNB (Punjab National Bank):

এবার কত টাকা তোলা যাবে: মূলত, এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ব্যাঙ্কের হাই-এন্ড বা প্রিমিয়াম ডেবিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের ওপর। ব্যাঙ্ক এগুলিকে দু’টি প্রধান বিভাগে ভাগ করেছে। প্রথম বিভাগে এমন কার্ড রয়েছে যার ডেইলি ক্যাশ লিমিট ১ লক্ষ টাকা থেকে কমিয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে। এই তালিকায় RuPay Platinum (দেশীয় এবং আন্তর্জাতিক), PNB Palash, Mastercard Platinum, Visa Gold এবং Mastercard Platinum Rise-এর মতো কার্ড রয়েছে। এদিকে, দ্বিতীয় বিভাগে সেইসব প্রিমিয়াম কার্ড অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলির লিমিট ১.৫ লক্ষ টাকা থেকে কমিয়ে ৭৫,০০০ টাকা করা হয়েছে। ওই কার্ডগুলির মধ্যে রয়েছে RuPay Select, Visa Signature এবং Mastercard Business Debit Cards। তবে, স্বস্তির বিষয় হল যে ব্যাঙ্কের স্ট্যান্ডার্ড ডেবিট কার্ডের লিমিট অপরিবর্তিত রয়েছে।

Punjab National Bank gave a big shock to the customers.

PNB স্পষ্ট জানিয়েছে যে, এই হ্রাস শুধুমাত্র ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ, কোন ও গ্রাহক যদি একটি দোকানে POS মেশিন ব্যবহার করে অর্থ প্রদান করেন বা ই-কমার্স সাইটগুলিতে অনলাইনে কেনাকাটা করেন, অথবা কন্টাক্টলেস (ট্যাপ অ্যান্ড পে) লেনদেন করেন, সেক্ষেত্রে লিমিট একই থাকবে। ব্যাঙ্কের মতে, বর্তমানে বেশিরভাগ কাজ ডিজিটালভাবে করা হয়। তাই গ্রাহকদের ক্যাশ তোলার পরিমাণ কমিয়ে ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকতে হবে। যা আরও নিরাপদ।

আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব! স্থগিত হল ICC-র এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের একাধিক ম্যাচ

কীভাবে পরিচালনা করবেন: উল্লেখ্য যে, আপনি আপনার সুবিধার্থে লিমিট ম্যানেজ করতে পারেন।
মূলত, PNB তার গ্রাহকদের PNB One অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং, অথবা IVR-এর মাধ্যমে তাদের ডেইলি লিমিট নিজেই সেট বা রিসেট করার অনুমতি দিয়েছে।

আরও পড়ুন: ৯০,০০০ কোটি টাকা বৃদ্ধি পেল বুলেট ট্রেন প্রকল্পের ব্যয়! কীভাবে হবে খরচের জোগান?

উদাহরণস্বরূপ, PNB One অ্যাপে, আপনি ‘ডেবিট কার্ড’ বিভাগে আপনার বর্তমান লিমিট দেখতে পারেন এবং প্রয়োজন অনুসারে এটি আপডেট করতে পারেন। তবে, মনে রাখবেন যে, আপনি নতুন সর্বোচ্চ লিমিটের চেয়ে বেশি ও লিমিট নির্ধারণ করতে পারবেন না।