একি কাণ্ড! ১৪ কেজির গ্যাস সিলিন্ডারে মিলল ১০ কেজি জল, ইসলামপুরে চাঞ্চল্যকর অভিযোগ

Updated on:

Updated on:

Raiganj shock over cylinder lighting 10 kg of water found in 14 kg gas cylinder in Islampur
Follow

বাংলা হান্ট ডেস্ক: একি কাণ্ড! ভরা গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে লিটার লিটার ঘোলাটে জল বেরোচ্ছে। এমন কাণ্ড দেখে যথারীতি থ হয়েছে গৃহিণী। রবিবার এই ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জের (Raiganj) পাড়া পড়শির মহিলারা। এই ঘটনায় যথারীতি উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সিলিন্ডার জ্বালাতেই ধাক্কা, ইসলামপুরে ১৪ কেজির গ্যাস সিলিন্ডারে মিলল ১০ কেজি জল (Raiganj)

কিভাবে সিলিন্ডারের মধ্যে এত জল এল তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। পাশাপাশি এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছেন উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর অসিত সেন। গ্যাস ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি (Raiganj)।

Raiganj shock over cylinder lighting 10 kg of water found in 14 kg gas cylinder in Islampur

আরও পড়ুন: পনির রান্না করলেই শক্ত হয়ে যায়? এই ৫ টিপস মানলেই হবে একেবারে নরম তুলতুলে

হেঁশেলে মূলত ১৪ কেজির গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয়। যেখানে ওই সিলিন্ডারের ভিতরে ভাসছে জল। তাও আবার একটু-আধটু নয়, প্রায় ১৪ কেজি তরল গ্যাসের আধারের মধ্যে ১০ লিটার জল স্থানীয় সূত্রে জানা যায়। সূত্রের খবর, ইসলামপুর পুরসভার দক্ষিণ পাড়ার বাসিন্দা শিখা ভট্টাচার্য ৫-৬ দিন আগে একটি ইন্ডিয়ান গ্যাস ডিলারের কাছ থেকে ভরা নতুন গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে আসেন। ওই মহিলা অভিযোগ করেন দিন কয়েকে গ্যাস দিয়ে রান্না করার পর হঠাৎ করেই সিলিন্ডার থেকে গ্যাস জ্বলে না। খবর পেয়ে গ্যাস ডেলিভারির এক কর্মীকে বাড়িতে পৌঁছন।

এদিন ওই কর্মী সিলিন্ডার পরীক্ষা করে প্রথমে জানান যে রেগুলেটর খারাপ হয়েছে। পরে রেগুলেটর পরিবর্তন করা হলেও সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল না। তখনই মনে সন্দেহ জাগে। আর সেই সন্দেহের বসে সিলিন্ডার নাড়াতে এই কাণ্ড দেখতে পান তারা।

এই বিষয়ে গৃহিণী জানান, সিলিন্ডারের মধ্যে প্রায় ১০ লিটারের কাছাকাছি জল ছিল। পাশাপাশি এই ঘটনায় যথারীতি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়াও এই ঘটনার পর সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের অসিত সেন জানান এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক (Raiganj) ।