পনির রান্না করলেই শক্ত হয়ে যায়? এই ৫ টিপস মানলেই হবে একেবারে নরম তুলতুলে

Published on:

Published on:

Cooking Tips even hard paneer will become soft when cooked by following these 5 tips
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিরামিষ পদের মধ্যে পনির হল অন্যতম। এছাড়াও, বাড়ি তো পনির থাকলে নানান রকমের পদ রান্না করেও খাওয়া হয়। কিন্তু বহু সময়ে রান্না করতে গেলে পনির ভেজে রাখা মাত্র সেটি কেমন রবারের মতন হয়ে যায়। আজকের প্রতিবেদনে রইল এমন কিছু টোটকা, যেগুলো মানলে আপনার ফ্রিজে থাকা পনির দিয়েও আপনি নরম তুলতুলে তরকারি বানিয়ে ফেলতে পারবেন সহজেই (Cooking Tips)।

শক্ত পনিরও হবে নরম রান্নার সময় মানুন এই ৫টি উপায় (Cooking Tips)

১) আপনি যখন ফ্রিজে পনির রাখবেন তখন এটি কোনও এয়ারটাইট কৌটোর মধ্যে রাখুন। কিরণ, বাতাসের সংস্পর্শে এসে পনির শক্ত হয়ে যেতে পারে (Cooking Tips)।

২) এছাড়াও ফ্রিজ থেকে পনির বের করে সঙ্গে সঙ্গে রান্না করবেন না। ফ্রিজ থেকে পনির বের করে ২-৩ ঘণ্টা ঘরের তাপমাত্রায় রাখুন। পনির স্বাভাবিক তাপমাত্রায় আসার পর রান্না করা উচিত।

৩) পনির নরম করার আরেকটি সহজ উপায় হল সেদ্ধ করে নেওয়া। ফুটন্ত গরম জলে পনিরটা দিয়ে দিন। প্রথযে ১০-১৫ মিনিট ভাল করে ফুটিয়ে নিন। এটি আপনার পনিরকে নরম তুলতুলে করে তুলবে।

Cooking Tips even hard paneer will become soft when cooked by following these 5 tips

আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য সুখবর! বিয়ের মরশুমে সোনার দামে বড় পতন, জানুন আজকের লেটেস্ট রেট

৪) পনিরটাকে কিউব আকারে কেটে নিন। খুব ছোট সাইজ করার প্রয়োজন নেই। এবার পনিরগুলো গরম জলের মধ্যে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এই উপায়ে পনির অনেক বেশি নরম হয়ে যাবে।

৫) পনিরের যে কোনও পদ রান্নাতে এই টোটকা আপনাকে মানতে হবে। প্রথমে মশলা কষে নিন। প্রয়োজনে আগে গ্রেভি বানিয়ে নিন। শেষে পনির যোগ করুন। এতে পনির গুলো নরম থাকবে (Cooking Tips)।