মধ্যবিত্তের জন্য সুখবর! বিয়ের মরশুমে সোনার দামে বড় পতন, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price discress at the beginning of the week know today's latest rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিয়ের মরশুমে মধ্যবিত্তের জন্য সুখবর। সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে মাঝখানে দিন থেকে সোনার দাম বেড়ে গিয়েছিল। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষদের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিলেন। তবে সপ্তাহের শুরুতেই এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমেছে হলুদ ধাতুর। জানুন আজকের লেটেস্ট রেট।

সপ্তাহের শুরুতেই কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। জেনে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price discress at the beginning of the week know today's latest rate

আরও পড়ুন: দক্ষিণ কলকাতার জলকষ্টে স্বস্তির আশা! ফারতাবাদ জলপ্রকল্প শেষ করতে তৎপর পুরসভা

সোমবার ২৪ ক্যারেট সোনার দাম ১৫,৮৮৩ প্রতি গ্রাম। ২২ ক্যারেট সোনার দাম ১৫,০৯০। অন্যদিকে কাউকে যদি প্রয়োজনে সোনা বিক্রি করতে হয়, তাহলে দাম পড়বে ১৪,৪৫৩ প্রতি গ্রাম। এছাড়াও ১৮ ক্যারেট সোনার দাম ১২,৩৯০ প্রতি গ্রাম।

এছাড়াও আজ রুপোর বারের দাম ২,৬৩,৪৮৫ টাকা। সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়।  মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না।

এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।