বাংলা হান্ট ডেস্ক: গরম পড়তে না পড়তে, দক্ষিণ কলকাতায় জল সংকট দূর করতে ফারতাবাদের জল প্রকল্পের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে চাইছে কলকাতা পুরসভা (KMC)। কারণ মহানগরে এর আগেও পানীয় জলের সংকট দেখা দিয়েছিল। তবে এই পানীয় জলের সংকট আগের থেকে বেশ অনেকটাই কমেছে। মূলত দক্ষিণ কলকাতা ও ইএম বাইপাস এর কিছু এলাকায়, পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের অভাব রয়েছে। তাই সেই জলের চাহিদা মেটাতে ঢালাই ব্রিজের কাছে ফারতাবাদ ১০ মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন জল শোধরানাগার তৈরি করছে কলকাতা পুরসভা।
দক্ষিণ কলকাতায় জল সমস্যার সমাধানে পুরসভা এগোচ্ছে ফারতাবাদ জলপ্রকল্প (KMC)
এই গরমের সময় দুই জল প্রকল্পের কাজ শেষ করতে চাইছে পুরসভা (KMC)। যার মধ্যে ফারতাবাদ জল প্রকল্পের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। পাইপলাইন পাতার কাজ চলছে। মনে করা হচ্ছে মার্চ-এপ্রিলের মধ্যে ফারতাবাদ জল শোধনাগার থেকে জল সরবরাহ করা যাবে।

আরও পড়ুন: শহরের কোলাহল ছেড়ে একটু শান্তি চান? পাহাড়-নদীতে ঘেরা অপূর্ব গ্রাম লুলুং,গরমের ছুটির সেরা গন্তব্য
তবে ধাপার ২০ এমজি জল প্রকল্পের কাজ সম্পন্ন হতে আরও কিছুটা সময় লাগবে বলে আধিকারিকরা মনে করছেন। যদিও বর্তমানে গার্ডেনরিচ, পলতা, ধাপা, ওয়াটগঞ্জ, জোড়াবাগান- এই পাঁচ জলশোধনাগার থেকে ৫১৫ মিলিয়ন গ্যালন জল প্রতিদিন শহরে সরবরাহ করে থাকে পুরসভা।
পাশাপাশি গার্ডেনরিচ থেকে সরবরাহ হয় ২১০ এমজি, পলতায় ২৬২ এমজি, ধাপায় ৩০ এমজি, ওয়াটগঞ্জে ৫ এমজি এবং জোড়াবাগানে ৮ এমজি। গার্ডেনরিচের ময়লা ডিপোতে নতুন একটি জল প্রকল্প হাতে নিয়েছে পুরকর্তৃপক্ষ।
এছাড়াও ৪০ এমজি ক্ষমতাসম্পন্ন জল শোধনাগার করার কথা রয়েছে। ইতিমধ্যে জমি চিহ্নিত করা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ফারতাবাদ ও ধাপার জল প্রকল্পের কাজ শেষ হলে বাইপাস ও দক্ষিণ কলকাতার জলের সমস্যা মিটবে।
এছাড়া গার্ডেনরিচ ময়লা ডিপোতে ৪০ এমজি জল প্রকল্প তৈরি করা হবে। এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে ২৫ বছর পরও শহরে জল সংকট থাকবে না।একটা সময় শহরে তীব্র জল সংকট ছিল। তবে এই কাজের ফলে দক্ষিণ কলকাতার বহু অঞ্চলে পানীয় জলের সংকট অনেকটাই কমেছে বলে দাবি পুরসভার (KMC)।












