আজও চলবে ঝড়বৃষ্টির তাণ্ডব! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা, উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Published on:

Published on:

Rain alert West Bengal South Bengal weather Kolkata North Bengal weather update 9th July
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিম্নচাপের ফাঁড়া কেটে গেলেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঝড়বৃষ্টির সিলসিলা এখনই থামছে না। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)। অন্যদিকে চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গেও দুর্যোগ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব অনেকখানি কমেছে। কিন্তু তাই বলে এখন থেকেই ফের রোদের দেখা মিলবে না। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম হলেও, দিনভর আকাশ মূলত মেঘলা থাকতে পারে।

আরও পড়ুনঃ বছরে ২৫০০০ টাকা! উচ্চশিক্ষার খরচ কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের, আবেদন করুন LWF Scholarship 2026-এ

হাওয়া অফিসের ইঙ্গিত, আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা বদল হতে পারে। জেলায় জেলায় অল্প হলেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ইতিমধ্যেই দক্ষিণের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবিবার অবধি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সিলসিলা চলবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে উত্তরে দুর্যোগ বৃদ্ধি পাবে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার কারণে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

south bengal weather(240)

পূর্ব মধ্যপ্রদেশে সরে যাওয়া নিম্নচাপ ও উত্তর পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ অবধি বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গেই মৌসুমী অক্ষরেখাও সক্রিয়। এই দুইয়ের জোড়া ফলায় আজ থেকে আগামী কয়েকদিন উত্তরের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। লাল সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর থেকে দক্ষিণ, আপাতত দুই বঙ্গেই ঝড়বৃষ্টি চলবে। সপ্তাহান্ত অবধি মোটামুটি এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নতুন সপ্তাহে আবহাওয়ার কী ভোলবদল হয় সেটাই দেখার।