বাংলাহান্ট ডেস্ক: শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় অ্যাকভান। তবে বৃষ্টি এখনই বিদায় নিচ্ছে না দক্ষিণবঙ্গ থেকে। আবহাওয়া দপ্তর বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও। নতুন সপ্তাহে কোন কোন জেলা ভিজবে? কোথায় ভারী বৃষ্টি, আগাম জানাল আবহাওয়া দপ্তর। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
শনিবার সকাল থেকেই আকাশের মুড অফ। বৃষ্টিও হচ্ছে বেশ কিছু জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির দাপট কমে আসবে আরও। এ যাত্রায় আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর বলছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা সাথে ঝোড়ো হাওয়ার দাপট কমবে। সোমবারও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়। মঙ্গলবার থেকে সর্বত্র শুষ্ক আবহাওয়া। কম-বেশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই।
আরও পড়ুন: ভাঙলেন ধোনির রেকর্ড! সেঞ্চুরি হাতছাড়া করে সৌরভ ও কোহলির অনাকাঙ্ক্ষিত রেকর্ড ছুঁলেন শুভমান গিল
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা। সোমবারও দু-একটি জায়গায় বৃষ্টি হলো হতে পারে। মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া ফিরবে। আরও নামবে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে তিন থেকে চার ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-এর কাছাকাছি নেমে যেতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সোমবার থেকে। রবিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অধিক বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। সোমবার পর্যন্ত অধিক বর্ষণের পূর্বাভাস রয়েছে দু-একটি জেলায়। উত্তরবঙ্গে শীতের আমেজ রয়েছে। মঙ্গলবার থেকে তা আরও বাড়বে। কমবে রাতের তাপমাত্রা।












