বাংলাহান্ট ডেস্ক : এখনই নয় মামলার অবসান। চেক বাউন্স মামলায় অভিনেতা রাজপাল যাদবের (Rajpal Yadav) জামিনের আবেদনের শুনানি দিন পেছোলো। শুনানি ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। রাজপালের আইনজীবী জানিয়েছেন, ইতিমধ্যেই আড়াই কোটি টাকা শোধ করেছেন তিনি। দরকার হলে আরও টাকা শোধ করতে প্রস্তুত তিনি।
রাজপালের জামিনের (Rajpal Yadav) আবেদনের শুনানি স্থগিত
অভিনেতার আইনজীবী বলেন, বিরোধীপক্ষ এখনও জামিনের আবেদনের জবাব দেয়নি। সেই কারণেই স্থগিত রয়েছে শুনানি। পাশাপাশি ভবিষ্যতে বাকি অর্থ কীভাবে শোধ করবেন সে বিষয়েও রাজপালের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে আদালত। আগামী ১৬ ফেব্রুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি।

চেক বাউন্স মামলায় ফেঁসেছেন অভিনেতা: আপাতত তিহাড় জেলেই রয়েছেন অভিনেতা। ২০১০ সালের একটি চেক বাউন্স মামলায় ৫ কোটি টাকার ঋণের গেরোয় পড়েছেন রাজপাল। বাধ্য হয়ে তিহার জেলে আত্মসমর্পণ করেন তিনি। অভিনেতা বলেন, তাঁর কাছে আর টাকা নেই। কোনও উপায়ও দেখতে পাচ্ছেন না তিনি। রাজপাল (Rajpal Yadav) আরও বলেন, ‘আমি একেবারে একা, কোনও বন্ধু নেই। এই সমস্যার সমাধান আমাকে একাই করতে হবে’।
আরও পড়ুন : স্লট বদলের সঙ্গে নায়ক নায়িকাই পরিবর্তন! নতুন মেগার কোপে ৪ মাসেই অঘটন জলসায়
এগিয়ে আসে বলিউড: এই ঘটনার পরেই বলিউডের একাধিক অভিনেতা এগিয়ে আসেন রাজপালের সাহায্যে। প্রথমেই এগিয়ে আসেন সোনু সুদ। তিনি বলেন, ‘ভবিষ্যতের কাজের জন্য সামান্য কিছু অর্থ আমরা রাজপালকে দিতে পারি। এটা দান নয়, সম্মান।’ পাশে দাঁড়িয়েছেন বরুণ ধাওয়ান থেকে জ্যাকি শ্রফ।
আরও পড়ুন : জীবিত হয়েও খসড়া তালিকায় ‘মৃত’ বলে উল্লেখ, আদৌ ভোট দিতে পারবেন তিনি? কী জানাল কমিশন?
তবে এটা অবশ্য প্রথম বার নয়। এর আগেও একবার সংশোধনাগারে থেকেছিলেন তিনি। একটি ছবির জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দিতে না পারায় ৩ মাস সংশোধনাগারে ছিলেন তিনি।
















