বাংলাহান্ট ডেস্ক : এনুমারেশন পর্ব শেষ, শুনানি পর্বও সমাপ্তির পথে। এবার অপেক্ষা এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ্যে আসার। খবর অনুযায়ী, ইতিমধ্যেই ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে খসড়া তালিকা থেকে। জানা যাচ্ছে এর মধ্যেই রয়েছে ASD অর্থাৎ অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃত ভোটারের তালিকা। এই তালিকা ঘিরেই আপাতত উঠছে একাধিক অভিযোগ। এমন অনেক ভোটার রয়েছেন যাঁরা বাস্তবে জীবিত, কিন্তু কমিশনের (Election Commission) খসড়া তালিকায় তাঁদের মৃত বলে দেখানো হয়েছে। এবার প্রশ্ন উঠছে, তাঁরা কি আদৌ ভোট দিতে পারবেন?
ASD তালিকা নিয়ে বিভ্রান্তি দূর করল কমিশন (Election Commission)
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে স্বস্তি দেওয়া হয়েছে ভোটারদের। আশ্বস্ত করে বলা হয়েছে, যদি ASD তালিকায় নাম থাকে, অর্থাৎ যদি কমিশনের খসড়া তালিকায় কোনও ভোটার ‘মৃত’ হন, তাও তিনি দিতে পারবেন ভোট। তবে তার জন্য সেই ব্যক্তিকে উপযুক্ত প্রমাণ সহযোগে দেখাতে হবে যে তিনি জীবিত এবং তাঁর সমস্ত তথ্য সঠিক।

কী জানিয়েছে কমিশন: কমিশনের তরফে জানানো হয়েছে, খসড়া তালিকায় কোনও জীবিত ব্যক্তিকে যদি ‘মৃত’ বলে উল্লেখ করা হয়, তবে ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে একটি ডিক্লারেশন ফর্ম ফিলআপ করতে হবে তাঁকে। ভোটের দিন প্রিসাইডিং অফিসারের কাছে অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃত ভোটারের একটি তালিকা (Election Commission) তালিকা থাকবে। এই তালিকায় নাম থাকা কোনও ব্যক্তি যদি ভোটাধিকার প্রয়োগ করতে আসেন তবে প্রিসাইডিং অফিসার তথ্য যাচাই করে দেখবেন।
আরও পড়ুন : এপ্রিল থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! অনলাইনে কীভাবে আবেদন করবেন যুব সাথী প্রকল্পে?
ভোটকেন্দ্রে হবে যাচাই: সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সমস্ত তথ্য দিতে হবে। প্রিসাইডিং অফিসার তা যাচাই করে দেখবেন। তবে যদি প্রমাণিত হয় যে ওই ব্যক্তি সঠিক তথ্য দেননি তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও যদি চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়ে তবে চিঠি দিয়ে কারণ জানাবে কমিশন।
আরও পড়ুন : স্লট বদলের সঙ্গে নায়ক নায়িকাই পরিবর্তন! নতুন মেগার কোপে ৪ মাসেই অঘটন জলসায়
নির্বাচনের মনোনয়নের দিন পর্যন্ত কোনও ভোটারের নাম যোগ করা যেতে পারে বলে জানিয়েছে কমিশন। কোনও বিদেশি কারোর নাম যেন ভোটার তালিকায় না থাকে সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
















