বাংলাহান্ট ডেস্ক : বাংলায় এবার জুড়তে চলেছে নতুন প্রকল্প- যুব সাথী প্রকল্প (Yuva Sathi)। এপ্রিল মাস থেকেই রাজ্যের যুবক যুবতীরা এই প্রকল্পের আওতায় মাসে ১৫০০ টাকা করে পাবেন। কীভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য, কারাই বা পাবেন প্রকল্পের সুবিধা? জেনে নিন এই প্রতিবেদনে।
নতুন যুব সাথী প্রকল্প (Yuva Sathi) শুরু করছে রাজ্য সরকার
উল্লেখ্য, শুধুমাত্র কর্মহীন হলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর মধ্যে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বাধিক ৫ বছর পর্যন্ত পাওয়া যাবে অর্থ সাহায্য। তবে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতার মতো প্রকল্পের সুবিধাভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

কবে থেকে শুরু আবেদন: অফলাইন এবং অনলাইন দু রকম ভাবেই আবেদন করা যাবে যুব সাথী প্রকল্পের (Yuva Sathi) জন্য। ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রেই ক্যাম্প করা হবে। যুব সাথী প্রকল্পের আবেদন গ্রহণ করার জন্যও শিবিরের আয়োজন করা হবে সরকারের তরফে। সেখানেই মিলবে আবেদন পত্র।
আরও পড়ুন : বন্দিদের জন্যও এবার দামি চালের ভাত-টাটকা মাছ! আদালতের লকআপে নতুন মেনুতে আর কী কী?
কীভাবে করবেন আবেদন: আর যদি অনলাইনে আবেদন করতে চান, তার জন্য এখনই কোনও পোর্টাল চালু করা হয়নি। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে www.wbsportsandyouth.gov.in ওয়েবসাইটে এই প্রকল্পের আবেদনপত্র পাওয়া যাবে। বেশ কিছু নথি প্রয়োজন হবে যুব সাথী প্রকল্পে আবেদনের জন্য। এই প্রকল্পে আবেদনের জন্য যে যে নথিগুলি লাগবে তা হল আধার কার্ড, মাধ্যমকি বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর।
আরও পড়ুন : বনগাঁ রুটে ফের ভোগান্তি, শিয়ালদহ থেকে নয়, কোন স্টেশন থেকে ছাড়বে ট্রেন?
বিধানসভায় যে ক্যাম্পগুলি হবে সেখান থেকে আবেদন পত্র সংগ্রহ করার পর যথাযথ নথি সহযোগে আবেদন জমা করতে হবে। আবেদন গ্রহণ হওয়ার পর মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।
















