বনগাঁ রুটে ফের ভোগান্তি, শিয়ালদহ থেকে নয়, কোন স্টেশন থেকে ছাড়বে ট্রেন?

Published on:

Published on:

Indian Railways 20 local trains cancelled in Howrah fears of passenger inconvenience
Follow

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার জন্য প্রতিনিয়ত পরিষেবা উন্নত করার চেষ্টা করে চলেছে ভারতীয় রেল। দূরপাল্লার সঙ্গে লোকাল ট্রেনগুলিতেও (Local Train) প্রায়ই নানান নতুন ব্যবস্থাপনা করা হয়ে থাকে। পাশাপাশি ট্রেন পরিষেবায় যাতে কোনও বিঘ্ন না ঘটে তার জন্য মাঝেমধ্যেই চলে মেরামতির কাজ। আর এবার এই রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন চলাচলে প্রভাব পড়তে চলেছে বনগাঁ লাইনে।

বনগাঁ শিয়ালদহ রুটে ব্যাহত ট্রেন (Local Train) পরিষেবা

বনগাঁ-শিয়ালদহ অন্যতম ব্যস্ত রুট। প্রতিদিন এই রুটে বহু মানুষ যাতায়াত করেন লোকাল ট্রেনে। তবে এবার এই রুটে রেল পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে বলে জানানো হয়েছে। মেরামতির কাজ হবে নারকেলডাঙা কারশেডে। রেলের তরফে জানানো হয়েছে, ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেরামতির কাজ।

Local train service changed in sealdah bongaon route

কোন ট্রেনে বদল আনা হল: এই কাজের জন্য ট্রেন চলাচলের ক্ষেত্রে কিছু বদল আনা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে শিয়ালদহ-বনগাঁ রুটের ট্রেন (Local Train)। ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদহ এবং ৩৩৮১৫ শিয়ালদহ-বনগাঁ এই ট্রেন দুটি শর্ট রুটে চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : পরীক্ষা শুরুর আগেই একগুচ্ছ নয়া নিয়ম, নির্দেশিকা জারি করল সিবিএসই বোর্ড

চলবে মেরামতির কাজ: উল্লেখ্য, কিছুদিন আগেও পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ট্রেনের গতি বাড়াতে কাজ করা হয়েছিল। সে সময় শিয়ালদহ ডিভিশনের কাঁকুড়গাছি এবং বালিগঞ্জ স্টেশনের মাঝে কাজ চলছিল। তার জেরে আপ এবং ডাউন দুই লাইনই বন্ধ ছিল।

আরও পড়ুন : বন্দিদের জন্যও এবার দামি চালের ভাত-টাটকা মাছ! আদালতের লকআপে নতুন মেনুতে আর কী কী?

জানুয়ারি মাসেও আপ এবং ডাউন মিলিয়ে মোট ১৮ টি লোকাল ট্রেন বাতিল করার কথা বলা হয়েছিল রেলের তরফে। লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হলে আবারও যাত্রী দুর্ভোগের আশঙ্কা থাকছে।