বাংলাহান্ট ডেস্ক : অবশেষে স্বস্তি। তিহাড় জেল থেকে ছাড়া পেলেন অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় নিজেই তিহাড় জেলে আত্মসমর্পণ করেছিলেন তিনি। ১২ দিন জেলে কাটানোর পর শেষমেষ অন্তর্বর্তী জামিন পেলেন রাজপাল।
জেল থেকে বেরোলেন রাজপাল যাদব (Rajpal Yadav)
মঙ্গলবার জেল থেকে বেরোতেই অনুরাগীরা ঘিরে ধরে থাকে। জেল থেকে বেরিয়েই অভিনেতা বলেন, বিগত ৩০ বছর ধরে বলিউডে কাজ করছেন তিনি। ইন্ডাস্ট্রির প্রত্যেকটি মানুষ, সাধারণ মানুষ থেকে শিশুরাও তাঁর সঙ্গে ছিল।

কী বললেন অভিনেতা: দেশের নাগরিকদের পাশাপাশি দিল্লি হাইকোর্টকেও ধন্যবাদ জানান অভিনেতা। তিনি বলেন, আদালতের প্রতিটি শুনানিতে তিনি উপস্থিত ছিলেন। আগামীতেও প্রতিটি শুনানিতে উপস্থিত থাকবেন। ১৫০ কোটি মানুষের থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
আরও পড়ুন : স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ ট্রেন বজবজ থেকে শিয়ালদহ, জেনে নিন টাইমটেবিল
পিছিয়ে গিয়েছিল শুনানি: এর আগে রাজপাল (Rajpal Yadav) মামলার শুনানি ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রেখেছিল দিল্লি হাইকোর্ট। রাজপালের আইনজীবী জানিয়েছিলেন, ইতিমধ্যেই আড়াই কোটি টাকা শোধ করেছেন তিনি। দরকার হলে আরও টাকা শোধ করতে প্রস্তুত তিনি। অভিনেতার আইনজীবী জানিয়েছিলেন, বিরোধীপক্ষ এখনও জামিনের আবেদনের জবাব দেয়নি। সেই কারণেই স্থগিত রয়েছে শুনানি। পাশাপাশি ভবিষ্যতে বাকি অর্থ কীভাবে শোধ করবেন সে বিষয়েও রাজপালের কাছে স্পষ্ট ব্যাখ্যা চায় আদালত।
আরও পড়ুন : ‘ভোলেবাবা’তে নায়িকা বদল, ৭ বছর পর মুখ্য চরিত্রে ফিরছেন এই অভিনেত্রী
প্রসঙ্গত, ২০১০ সালের একটি চেক বাউন্স মামলায় ৫ কোটি টাকার ঋণের গেরোয় পড়েছেন রাজপাল। বাধ্য হয়ে তিহার জেলে আত্মসমর্পণ করেন তিনি।












