স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ ট্রেন বজবজ থেকে শিয়ালদহ, জেনে নিন টাইমটেবিল

Published on:

Published on:

Indian Railways Bangaon local route changed passengers stranded at Sealdah station
Follow

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধা ছাড়াও বিভিন্ন বিশেষ উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। উদাহরণস্বরূপ, স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবসে প্রতি বছরই বিশেষ উদ্যোগ নেয় পূর্ব রেল। স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত একটি বিশেষ ইএমইউ ট্রেন চালানো হয়। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে এবছরও চালানো হবে এই বিশেষ ট্রেন।

স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তন স্মরণে বিশেষ ট্রেন (Indian Railways)

দিনটা ১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি। পাশ্চাত্যে বিশ্বধর্ম সম্মেলনে হিন্দুধর্ম তথা ভারতীয় দর্শনের মাহাত্ম্য প্রচার করে এদিনই দেশে ফেরেন স্বামী বিবেকানন্দ। মাদ্রাজ থেকে তাঁর জাহাজ এসে পৌঁছেছিল বজবজে। এদিকে স্বামীজির কলকাতা আগমনের খবর পেতেই দ্বারভাঙ্গার মহারাজা এক বিশেষ অভ্যর্থনা সমিতি গঠন করেন।

Special Train in honor of swami vivekanand by Indian Railways

কী ঘটেছিল সেদিন: সেখানেই সিদ্ধান্ত হয়, বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত একটি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হবে। আর সেই ট্রেনেই অনুগামীদের নিয়ে কলকাতা পৌঁছান স্বামী বিবেকানন্দ। স্বামীজিকে দেখার জন্য স্টেশনে ভক্তদের ঢল নেমেছিল।

আরও পড়ুন : ভূমিহীন হলেই মিলবে ৪০০০ টাকা! রাজ্যের নতুন স্কিমে বড় ঘোষণা

প্রতি বছর চলে ট্রেন: সকাল সাড়ে সাতটায় ট্রেন ঢোকে স্টেশনে। সঙ্গে সঙ্গে ‘জয় রামকৃষ্ণ পরমহংস’ এবং ‘জয় বিবেকানন্দ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। সেই ঐতিহাসিক ঘটনা স্মরণ করে প্রতি বছরই এইদিনে একটি বিশেষ ট্রেন (Indian Railways) চালায় পূর্ব রেল।

আরও পড়ুন: ফের চেক বাউন্সের অভিযোগ, রাজপালের পর এবার ফাঁসলেন আমিষা

এ বছর ১৯ ফেব্রুয়ারি সকাল ৯ টা ৫৫ মিনিটে বজবজ থেকে ছাড়বে বিশেষ ট্রেনটি। ১০ টা ৫২ মিনিটে পৌঁছাবে শিয়ালদহে। প্রতিটি নির্ধারিত স্টেশনেই থামবে ট্রেনটি।