ফের চেক বাউন্সের অভিযোগ, রাজপালের পর এবার ফাঁসলেন আমিষা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক বলিউড তারকা জড়াচ্ছেন আর্থিক প্রতারণা মামলায়। কিছুদিন আগেই চেক বাউন্স মামলায় ফেঁসেছিলেন অভিনেতা রাজপাল যাদব। এবার চেক বাউন্সের অভিযোগ উঠল অভিনেত্রী আমিষা পটেলের (Ameesha Patel) বিরুদ্ধে। মোরাদাবাদে অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা। এই পরিস্থিতিতে কি জেলেও যেতে হতে পারে আমিষার?

কী অভিযোগ আমিষার (Ameesha Patel) বিরুদ্ধে?

সেই ২০১৭ সালে একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠান করার জন্য ১৪ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন আমিষা। অভিনেত্রীর থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত করে রাখা সত্ত্বেও নাকি শেষমেষ আসেননি তিনি। যদিও আমিষা জানিয়েছিলেন যে তিনি টাকা ফিরিয়ে দেবেন। কিন্তু মাত্র ১০ লক্ষ টাকাই তিনি ফেরত দিতে পেরেছেন।

Check bounce accusation against ameesha patel

আদালতের দ্বারস্থ আয়োজক: অভিযোগ, বাকি ৪ লক্ষ টাকার একটি চেক দিয়েছিলেন তিনি যা বাউন্স করে যায়। এরপরেই বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হন অনুষ্ঠানের আয়োজক। এমনকি আমিষাকে বারবার হাজিরার জন্য সমন পাঠালেও নাকি উপস্থিত হননি তিনি। তাই এবার আরও গুরুতর ভাবে ফেঁসেছেন অভিনেত্রী।

আরও পড়ুন : এপ্রিল থেকেই মেগা আপডেট, বড়সড় বদল আসতে চলেছে প্যান কার্ডের নিয়মে

কী বললেন অভিনেত্রী: এ বিষয়ে অবশেষে মুখ খোলেন আমিষা (Ameesha Patel)। তাঁর কথায়, এটি বহু পুরনো এক মামলা। অনুষ্ঠানের আয়োজক একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। যে অঙ্কের টাকায় রফা হয়েছিল তা তিনি পেয়ে গিয়েছেন বলে দাবি করেন আমিষা। এরপরেও মিথ্যে অভিযোগ করা হচ্ছে তাঁর নামে।

আরও পড়ুন : স্ট্রিট লাইট খারাপ হলেই যাবে স্বয়ংক্রিয় বার্তা, নির্বাচনের আগে বড় উদ্যোগ পুরসভার

আমিষা আরও বলেন, তাঁর বিরুদ্ধে যাঁরা মিথ্যে অভিযোগ এনেছেন তাঁদের বিরুদ্ধে তাঁর আইনজীবী ব্যবস্থা নিচ্ছেন। যাঁরা ভুল কথা রটাচ্ছেন তাঁদের তিনি পাত্তা দিচ্ছেন না।