স্ট্রিট লাইট খারাপ হলেই যাবে স্বয়ংক্রিয় বার্তা, নির্বাচনের আগে বড় উদ্যোগ পুরসভার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে আধুনিক সময়ে সব কিছুই প্রযুক্তি নির্ভর। তাই শহরের স্ট্রিটলাইটগুলিকেও উন্নত প্রযুক্তির আওতায় আনতে এবার তৎপর হল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। শহরের প্রায় ৩ লক্ষ স্ট্রিট লাইটের মধ্যে যেকোনো সময় প্রায় ৫ শতাংশ আলো বিকল অবস্থায় থাকে। সমস্যার সমাধানেও অধিকাংশ সময় দেরিই হয়। এবার এই সমস্যা সমাধান করতে স্মার্ট এবং কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষিত ডিজিটাল ব্যবস্থা চালু করতে চলেছে পুরসভা।

স্ট্রিট লাইটকে আধুনিক করছে পুরসভা (Kolkata Municipal Corporation)

জানা যাচ্ছে, স্ট্রিট লাইটের এমন একটি সিস্টেম আনার পরিকল্পনা করা হচ্ছে, যাতে কোনও রাস্তার আলো নিভে গেলেই স্বয়ংক্রিয় বার্তা যাবে। এর ফলে দ্রুত সমস্যার সমাধান করা যাবে, এমনটাই জানান পুরসভার আলো বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ।

Kolkata Municipal Corporation to plan modern street lights

কী পরিকল্পনা করা হয়েছে: আরও জানা যাচ্ছে, শহরকে মোট চারটি জোনে ভাগ করে প্রতিটি জোনাল অফিসে একটি মনিটরিং প্যানেল বসানোর পরিকল্পনা করা হয়েছে। কোনও আলো খারাপ হলে সেখানেই ত্রুটির সতর্কবার্তা (Kolkata Municipal Corporation) দেখা যাবে বলে জানা গিয়েছে। প্রাথমিক স্তরে আলিপুর এবং কালীঘাট এলাকায় এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলে খবর। যদি ইতিবাচক ফল হয় তবে তা ধাপে ধাপে গোটা শহরেই কার্যকর হবে।

আরও পড়ুন : তারেকের শপথের আগে ইউনূসের ভাষণে নতুন বিতর্ক! ‘সেভেন সিস্টার্স’ থেকে সরছে না নজর

আলোচনা রয়েছে প্রাথমিক স্তরে: জানা যাচ্ছে, আইটি পরিষেবা সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর সঙ্গে প্রাথমিক ভাবে আলোচনা করা হয়েছে এই প্রকল্প বাস্তবায়নে। তবে এখনও বিষয়টি ভাবনার স্তরেই রয়েছে বলে খবর। এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন : এপ্রিল থেকেই মেগা আপডেট, বড়সড় বদল আসতে চলেছে প্যান কার্ডের নিয়মে

প্রসঙ্গত, ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় এই পরিকল্পনার উল্লেখ করা হয়েছিল। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই পরিকল্পনার বাস্তবায়ন হওয়া সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।