বাংলাহান্ট ডেস্ক : সংক্রান্ত বিভিন্ন সরকারি বেসরকারি কাজে গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড (Pan Card)। যেকোনো ভারতীয় নাগরিকের কাছেই প্যান কার্ডের গুরুত্ব অনেক। তাই এই সংক্রান্ত যেকোনো আপডেটকেই গুরুত্ব দিয়ে বিচার করা হয়। এবার ফের প্যান কার্ডের ক্ষেত্রে একটি বড় বদল আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। এবার থেকে ছোট অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বন্ধ রাখা হতে পারে। নতুন অর্থবর্ষ থেকেই এই নিয়ম চালু করতে পারে কেন্দ্র।
প্যান কার্ডের (Pan Card) নিয়মে আসতে চলেছে বদল
এছাড়াও বড় অঙ্কের আর্থিক লেনদেনে নজরদারি হতে পারে আরও কড়া। নতুন পরিবর্তন চালু হয়ে গেলে ব্যাঙ্কিং লেনদেষ, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নতুন নিয়ম চালু করা হবে। মূলত কর ব্যবস্থাকূ আরও সহজ করে তুলতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

কী কী বদল আসছে: প্রস্তাব অনুযায়ী, ২০২৬ এর ১ এপ্রিল থেকে এক অর্থবর্ষে মোট ১০ লক্ষ টাকা জমা বা তোলার ক্ষেত্রে প্যান আবশ্যিক করা হবে। এখন দৈনিক ৫০ হাজার টাকার বেশি নগদ মত জমা করতে হলে প্যান কার্ড দরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, এবার থেকে ৫ লক্ষ টাকার বেশি দামের গাড়ি কেনার ক্ষেত্রে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক।
আরও পড়ুন : পাকিস্তানকে মোক্ষম ঝটকা ভারতের! এবার পড়শি দেশে প্রবাহিত হবে না এই নদীর অতিরিক্ত জল
সতর্ক থাকতে জানুন: অন্যদিকে হোটেল, রেস্তোরাঁ কিংবা ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে ১ লাখের বেশি খরচ হলেই দিতে হবে প্যান নম্বর (Pan Card)। আগে এর সীমা ছিল ৫০ হাজার টাকা। এছাড়াও ২০ লক্ষ টাকার বেশি সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে প্যান কার্ড। সেই সঙ্গে বিমা সংস্থাগুলির সরু অ্যাকাউন্ট বেসড ট্রানজাকশন শুরু করলেই দিতে হবে প্যানের তথ্য।
জানা যাচ্ছে, কর ব্যবস্থাকে আরও সহজ করে তুলতে এই উদ্যোগ সরকারের। ছোট অঙ্কের লেনদেনে নজরদারি কমিয়ে বড় অঙ্কের আর্থিক লেনদেনে কড়াকড়ি বাড়ানো হচ্ছে।












