বাংলাহান্ট ডেস্ক : অমৃত ভারত প্রকল্পের আওতায় নতুন সাজে সেজে উঠছে দেশের বিভিন্ন রেলস্টেশন (Indian Railways)। আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি রেলস্টেশন সজ্জিত হয়েছে আধুনিক পরিকাঠামোয়। অমৃত ভারত প্রকল্পের আওতাতেই নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে এই স্টেশনটি।
নতুন করে সাজছে দেশের বিভিন্ন রেলস্টেশন (Indian Railways)
স্টেশন ভবনকে সম্প্রসারিত করা হয়েছে, তৈরি করা হয়েছে বড় পার্কিংয়ের এলাকা। ১২ মিটার চওড়া ফুট ওভার ব্রিজের পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে আধুনিক অপেক্ষালয় এবং আরও নানান পরিষেবা উন্নত করা হয়েছে। সারা দেশের ১৩০০-র ও বেশি স্টেশন আধুনিকীকরণ এবং উচ্চপ্রযুক্তি সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে বাংলার ১০১ টি স্টেশনও রয়েছে।

কোন কোন স্টেশনে বদল: রেলের তরফে জানানো হয়েছে, কলকাতার ব্যস্ততম রেলস্টেশন (Indian Railways) থেকে জনপ্রিয় তীর্থস্থান, সীমান্তবর্তী শহরের স্টেশনগুলিতেও থাকছে উন্নত প্রযুক্তির পরিকাঠামো।
আরও পড়ুন : টোপরে নিষেধাজ্ঞা, বিয়ের আগেই রণজয়ের কাছে একগুচ্ছ ‘দাবি’ শ্যামৌপ্তির
কত টাকা বরাদ্দ: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া, শিয়ালদহ নিউ জলপাইগুড়ি, খড়গপুর, ব্যান্ডেল, আসানসোল, মালদা টাউন, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, সাঁতরাগাছির মতো স্টেশনগুলিতে চলছে কাজ। মোট ১০১ টি স্টেশনের উন্নয়নে খরচ হবে ৩৬০০ কোটি টাকা।
আরও পড়ুন : জীবিত হয়েও খসড়া তালিকায় ‘মৃত’ বলে উল্লেখ, আদৌ ভোট দিতে পারবেন তিনি? কী জানাল কমিশন?
এর মধ্যে আবার নিউ জলপাইগুড়ি স্টেশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন টার্মিনাল, এয়ার কনকোর্স থেকে যাত্রী পরিষেবায় নানান বদল আনা হচ্ছে। এর জন্য ৩৩৫ কোটি টাকার অনুমোদন দেওয়া হবে। অপরদিকে সাতরাগাঁছি স্টেশনে তৈরি হচ্ছে একটি মাল্টি মোডাল হাব। এতে প্রায় ৩৮০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।












