বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই প্রেম দিবস। আর এদিনই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণজয় বিষ্ণু (Ranojoy-Shyamoupti) এবং শ্যামৌপ্তি মুদলী। ইতিমধ্যেই জানা গিয়েছে, নায়ক নায়িকা দুজনেরই পছন্দ ছিমছাম বিয়ে। তাই বেশি জাঁকজমক করে নাকি অনুষ্ঠান হবে না। তবে এর বাইরেও নাকি বেশ কিছু আবদার রণজয়ের কাছে করেছেন শ্যামৌপ্তি।
রণজয়ের কাছে কী দাবি শ্যামৌপ্তির(Ranojoy-Shyamoupti)?
শ্যামৌপ্তির দাবি, নাকে যেন সিঁদুর পড়ে তাঁর। আসলে নাকে সিঁদুর পড়লে নাকি স্বামীর ভালোবাসা গাঢ় হয়। তাই এই আবদারটি প্রায় সমস্ত কনেরই থাকে। ব্যতিক্রম নন শ্যামৌপ্তিও। রণজয় নিজেও নাকি তাঁর কাছে জানতে চেয়েছিলেন তিনি কী চান।

কী জানালেন অভিনেত্রী: শ্যামৌপ্তির কথায়, অভিনেতাকে বিয়ে করছেন, তাই আশা তো থাকবেই যে ভালো করে সিঁদুর পরাবেন। এমনকি সিরিয়ালে সিঁদুর পরানোর দৃশ্যের শুটিংয়েও নাকি শ্যামৌপ্তি আবদার করেছিলেন নাকে যাতে সিঁদুর পড়ে। এছাড়াও আরও একটি দাবি রয়েছে শ্যামৌপ্তির।
আরও পড়ুন : মিলল না জামিন, আরও পেছোলো শুনানি, ভোগান্তি অব্যাহত রাজপালের
আগামীকাল বিয়ে রণজয় শ্যামৌপ্তির: অভিনেত্রী চান না রণজয় (Ranojoy-Shyamoupti) বিয়েতে মাথায় টোপর পরুন। হবু স্ত্রীর কথা কি রাখবেন অভিনেতা? তা অবশ্য এখনও খোলসা করেননি রণজয়। অভিনেতার বিয়ের লুক দেখার জন্য কাল পর্যন্তই অপেক্ষা করতে হবে অনুরাগীদের।
আরও পড়ুন : ওলটপালট সময়, দর্শকদের ভালোবাসা সত্ত্বেও মাঝপথেই বন্ধ জি বাংলার এই সিরিয়াল!
প্রসঙ্গত, রণজয় শ্যামৌপ্তি দুজনের আলাপ ‘গুড্ডি’ সিরিয়ালের সেটে। রণজয়ের প্রাক্তন প্রেমিকা সোহিনীর বিয়ের পরে অভিনেতার একাধিক প্রাক্তন তাঁর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। সে সময়ে শ্যামৌপ্তিই আগলেছিলেন রণজয়কে।












