ওলটপালট সময়, দর্শকদের ভালোবাসা সত্ত্বেও মাঝপথেই বন্ধ জি বাংলার এই সিরিয়াল!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বড়সড় রদবদল হতে চলেছে জি বাংলায়। একগুচ্ছ নতুন সিরিয়ালের সঙ্গে সঙ্গে পুরনো সিরিয়াল (Serial) বন্ধ হয়ে যাচ্ছে। গত কয়েক মাসে বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে চ্যানেলে। টিআরপির ওঠানামা নিয়ে মিলিয়ে মিশিয়েই চলছে সিরিয়ালগুলি। আর এবার আরও এক ধারাবাহিক বন্ধের খবর পাওয়া গেল। দেড় বছর পার করেই গল্প শেষ হচ্ছে মেগার।

জি বাংলায় শুরু হচ্ছে একগুচ্ছ ধারাবাহিক (Serial)

জি বাংলায় একসঙ্গে দু দুটি নতুন সিরিয়াল শুরু হতে চলেছে। দুটি ধারাবাহিককে জায়গা করে দিতে একাধিক সিরিয়ালের টাইম স্লটে হয়েছে রদবদল। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে রাত নটার স্লটে শুরু হতে চলেছে নতুন সিরিয়াল ‘সাত পাকে বাঁধা’। এদিকে ওই সময় আগে থেকেই সম্প্রচারিত হয় ‘জোয়ার ভাঁটা’। প্রথম থেকেই টিআরপি তালিকায় দাপট দেখিয়ে আসছে এই মেগা। মাত্র কয়েক মাসেই দর্শকদের নজর কেড়ে নিয়েছে সিরিয়ালের ভিন্ন ধরণের গল্প।

This zee Bangla serial is ending after one year

কোন সিরিয়াল বন্ধ হচ্ছে: তা সত্ত্বেও জোয়ার ভাঁটার সময় বদলে পাঠানো হয়েছে রাত সাড়ে আটটার স্লটে। এমতাবস্থায় গুঞ্জন উঠেছিল তবে কি গল্প জমে ওঠার আগেই মাত্র কয়েক মাসে বন্ধ করে দেওয়া হবে ‘আমাদের দাদামণি’? অবশেষে চ্যানেলের তরফে এল আপডেট। এখনই বন্ধ হচ্ছে না দাদামণি। তবে বদলে যাচ্ছে সময়।

আরও পড়ুন : পরীক্ষা শুরুর আগেই একগুচ্ছ নয়া নিয়ম, নির্দেশিকা জারি করল সিবিএসই বোর্ড

বদলাচ্ছে টাইম স্লট: ১৮ তারিখ থেকে রাত ১০ টা ১৫ নাগাদ দেখা যাবে এই ধারাবাহিক (Serial)। তবে কোন সিরিয়ালের উপরে পড়ল কোপ? শেষ হয়ে যাচ্ছে ‘আনন্দী’। আগেই শোনা গিয়েছিল, এবার বন্ধ হয়ে যেতে পাবে ধারাবাহিকটি। সেই জল্পনায় পড়ল শিলমোহর। সম্প্রতি ৭০০ পর্বের উদযাপন করেছে ধারাবাহিকটি।

আরও পড়ুন : এপ্রিল থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! অনলাইনে কীভাবে আবেদন করবেন যুব সাথী প্রকল্পে?

এই সিরিয়ালের হাত ধরেই আবারও পর্দায় ফিরেছিলেন অন্বেষা এবং ঋত্বিকের জুটি। এই পথ যদি না শেষ হয় এর পর আবারও আনন্দীর (Serial) হাত ধরে ফিরেছিলেন তাঁরা। জুটিকে আবারও ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শকরা। তবে সিরিয়ালটি তেমন টিআরপি তুলতে পারেনি।