বাংলাহান্ট ডেস্ক : শেষ হয়েছে দীপাবলি। উৎসবের মরশুমের আমেজও কিছুটা থিতিয়ে শুরু হয়েছে কর্মব্যস্ততা। কিন্তু বক্স অফিসে ‘রামায়ণ’ (Ramayana) এর দাপট এখন অব্যাহত। রণবীর কাপুর অভিনীত রামায়ণের প্রথম পার্টের সাফল্য মুক্তির পর থেকেই আকাশছোঁয়া। মুক্তির প্রথম সপ্তাহেই ৫০০ কোটির ব্যবসা করে চমক দিয়েছে রামায়ণ। বেশ কিছু ব্লকবাস্টার ছবিকেও টেক্কা দিয়েছে এই ছবি।
বক্স অফিসে দাপট বাড়ছে ‘রামায়ণ’এর (Ramayana)
মুক্তির দিনে ৬৪.৮৫ কোটি টাকার ব্যবসা করে ‘রামায়ণ’। শুরুটা কিছুটা ধীর গতিতে হলেও দ্বিতীয় দিনেই হাল ধরে নেয় ছবিটি। প্রথম সপ্তাহের শেষেই দেশের বক্স অফিসে ছবির নিট আয় পৌঁছায় ২৩৯ কোটি টাকায়। দ্বিতীয় সপ্তাহের শুরুই হয় রেকর্ড ব্যবসা দিয়ে।

কত আয় করেছে ছবিটি: সোমবার ১০৭ কোটি টাকা এবং মঙ্গলবার ৯৪ কোটি টাকা আয় করে রামায়ণ। সোম ও মঙ্গল দুদিন অবশ্য ছুটি থাকায় ছবির আয় বেড়েছে। তবে বুধবারও ৭০.৬৫ কোটি টাকা নিট আয় করে অন্যান্য ব্লকবাস্টার ছবিগুলিকে পেছনে ফেলে দিয়েছে রামায়ণ। ভারতীয় বক্স অফিসে এক সপ্তাহেই ছবির নিট আয় ৫১১ টাকা।
আরও পড়ুন : বাঙালি মাছ ভাজা তো অনেক খেলেন, এবার আড্ডা জমুক অমৃতসরি ফিশ ফ্রাইয়ের সঙ্গে
ব্লকবাস্টার ছবিকে টেক্কা: রিপোর্ট অনুযায়ী, ভারতের ৪ টি ডাব করা সংস্করণ মিলিয়ে মোট ১০০ কোটি টাকার বেশি নিট আয় করেছে রামায়ণ (Ramayana)। এর আগে ৫০০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়েছিল ‘পাঠান’। এবার শাহরুখের ছবিকে এক সপ্তাহেই টেক্কা দিলেন রণবীর। বৃহস্পতিবার গদর ২, পাঠান, অ্যানিমাল এর মতো ছবিগুলির ভারতীয় বাজারে মোট লাইফটাইম কালেকশনকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে রামায়ণের।
আরও পড়ুন : পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, মাঝপথে বন্ধ সিরিয়াল! মুখ খুললেন নায়িকা
উল্লেখ্য, দুটি পার্টে মুক্তি পাবে রামায়ণ। প্রথম পার্টটি মুক্তি পেয়েছে দীপাবলির সময়। আর দ্বিতীয় পর্ব আসছে ২০২৭ এ। প্রথম পার্ট মুক্তি পেয়েছে গত ৫ নভেম্বর।












