বাংলাহান্ট ডেস্ক : একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়া টেলি ইন্ডাস্ট্রিতে খুবই স্বাভাবিক বিষয়। এমন বহু জুটি আছেন যারা একসঙ্গে কোনও সিরিয়ালে কাজ করতে করতেই সম্পর্কে জড়িয়েছেন। বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন। সম্প্রতি এমনই গুঞ্জন শোনা গিয়েছিল একটি সিরিয়াল (Serial) নিয়ে। শোনা গিয়েছিল সিরিয়ালের পরিচালকের প্রেমে পড়েছেন নায়িকা।
কোন সিরিয়ালের (Serial) নায়িকাকে নিয়ে গুঞ্জন
গুঞ্জন ছড়ায় ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ সিরিয়ালের নায়িকা স্বস্তিকা দত্ত এবং পরিচালক সুকমল নাথকে নিয়ে। এমনও শোনা গিয়েছিল, এই কারণেই নাকি মাঝপথে বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বস্তিকা। সত্যিটা আসলে কী?

কী বললেন অভিনেত্রী: পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন ফুৎকারে উড়িয়েছেন স্বস্তিকা। তাঁর কথায়, এরকম কিছুই হয়নি। তাঁরা দুজনে খুব ভালো বন্ধু। চ্যানেল, প্রযোজনা সংস্থা কেউই বোকা নয়। সবাই সবার লাভ লোকসান বোঝে। স্বস্তিকা আরও বলেন, এআই ব্যবহার করে কোনও এক অজানা ব্যক্তির সঙ্গে তাঁর হাত ধরে হাঁটার ছবিও বানিয়ে ছিল লোকজন।
আরও পড়ুন : রবি চাষের মরশুমে কমবে কৃষকদের খরচ! সারের দামে ব্যাপক ভর্তুকি ঘোষণা সরকারের
সম্পর্ক নিয়ে স্পষ্ট জবাব: অভিনেত্রীর কথায়, যে কোনও কাজের জায়গায় পরিচালক (Serial) হলেন ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’। তাঁর সঙ্গে তো দুটো ভালো কথা বলতেই হবে, ভালো ব্যবহার করতেই হবে। রোবটের মতো তো আর কাজ করা যায় না। তার জন্য কারোর যদি মনে হয় তাঁর সম্পর্ক রয়েছে, তবে তাই সই স্বস্তিকার।
আরও পড়ুন : বাঙালি মাছ ভাজা তো অনেক খেলেন, এবার আড্ডা জমুক অমৃতসরি ফিশ ফ্রাইয়ের সঙ্গে
এর আগেও অবশ্য ইন্ডাস্ট্রিতে স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়ে নানান জল্পনা শোনা গিয়েছে। কিন্তু অভিনেত্রীর সাফ কথা, তিনি যখন সইবাবুদ করবেন বা বিয়ে করবেন, সকলে জানতেই পারবেন।












