বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে উৎসবের মরশুম চলে আসল। আর এবার এই উৎসবের মরশুমে রেশনে (Ration) পুজোর প্যাকেজের বিশেষ খাদ্য সামগ্রী দেওয়া হবে, আগামী ১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বরের মধ্যে। এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দপ্তর। পাশাপাশি রেশন ডিলারদের সংগঠন জানিয়েছে, তারা বিজয়া দশমীর হয়ে যাওয়ার পরে বিশেষ প্যাকেজে খাদ্য দেবেন।
রেশন গ্রাহকদের জন্য ‘পুজো প্যাকেজ’, জানুন সময় (Ration)
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, আগামী ১৫ অক্টোবর এর আগেই অনেক গ্রাহক রেশনের (Ration) সাধারণ বরাদ্দের মাসিক চাল গম সংগ্রহ করে নেবেন। যার ফলে পুজোর পর নভেম্বর মাসেও একসঙ্গে নিলে এই সুবিধা পাওয়া যাবে। তার সঙ্গে কালীপুজো, দিওয়ালি, ছটে গ্রাহকেরা তা ব্যবহার করতে পারবেন।
পাশাপাশি বিশেষ বরাদ্দের খাদ্য সামগ্রী নিয়ে দফতরের কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছেন এই ডিলারদের সংগঠন। কারণ অন্য রাজ্যের কোন রেশন গ্রাহক এখন থেকে খাদ্য সামগ্রী তুললে তাকে পুজো প্যাকেজ দেওয়া হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। অথবা কোন গ্রাহক প্যাকেজ না নিলে যা বেচে যাবে তার কি হবে সেটাও স্পষ্ট করে বলা হয়নি।

আরও পড়ুন: পুজোর মুখে সোনার দামে ফের বৃদ্ধি, ২২ ও ২৪ ক্যারেটের দর কত?
তবে ডিলারদের কাছে পুজো প্যাকেজ ঢুকলেই তাদের ডিস্ট্রিবিউটর কে নির্দিষ্ট টাকা দিতে হবে। কারণ, ডিস্ট্রিবিউটরকে আগাম টাকা জমা দিতে হবে খাদ্য দপ্তরকে। পাশাপাশি রেশন ডিলাররা যাতে পোস্ট ডেটেড চেক দিয়ে দাম মেটাতে পারেন, সেই সুযোগও চাইছেন সংগঠন।
পাশাপাশি চিনি ও ময়দা বিক্রয়ের মূল্য প্রতি কেজি যথাক্রমে ৩০ ও ১৯ টাকা বিজ্ঞপ্তি খাদ্য দপ্তর জারি করলে সুজি নিয়ে এখনো সেইভাবে কিছু বলা হয়নি। সূত্রের খবর, সুজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাছাড়া রেশন (Ration) ডিলারদের সংগঠন কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘নাফেড’ এর সঙ্গে চুক্তি করে উৎসবের সময় কম দামের ডাল ও ভোজ্য তেল বিক্রয় উদ্যোগ নিয়েছে।













