এই তারকাকে ছাড়া বিশ্বকাপ খেলতে গেলে ভুগবে ভারত! এখন থেকেই গম্ভীরকে সতর্ক করলেন অশ্বিন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত। আর সেই সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। তবে পাটা পিচে দুই দলের টপ অর্ডারের ব্যাটাররা দাপট দেখালেও শেষপর্যন্ত ম্যাচের সেরা হয়েছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। আর এই নিয়েই ভারতের প্রধান কোচকে সতর্ক করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin)।

গত দুই বছরে, গৌতম গম্ভীরের কোচিংয়ের সময়কালে সব ফরম্যাটের ভারতীয় দলে সুযোগ পেলেও কোনও ফরম্যাটেই তাকে নিয়মিত ব্যবহার করেনি টিম ম্যানেজমেন্ট। এই নিয়ে কিছু সাক্ষাৎকারে আফসোসও করেছেন এই তারকা স্পিনার। কিন্তু নিজের দিনে যে কোনও পরিস্থিতিতে তিনি যে একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন কুলদীপ। বাকি ভারতীয় বোলাররা সিরিজের প্রথম ম্যাচে অকাতরে রান খরচ করলেও উইকেট তোলার পাশাপাশি ব্যাটিং-বান্ধব পরিস্থিতিতে কৃপণ বোলিংও করেছেন কুলদীপ।

বেশ কয়েক ম্যাচের বিরতির পর ভারতীয় দলে ফিরে কুলদীপ চারটি উইকেট শিকার করে আরও একবার তার দক্ষতার প্রমাণ দেখান এবং ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ রানের গণ্ডি স্পর্শ করা থেকে আটকানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বাঁ-হাতি রিস্ট-স্পিনারের প্রশংসা করে ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন জানিয়ে দেন আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপে ভারতের দলে কুলদীপ না থাকলে ক্ষতি হবে ভারতেরই।

আরও পড়ুন: সমালোচকদের ভুল প্রমাণ করে দিলেন কোহলি! বিশ্ব ক্রিকেটের প্রথম তারকা হিসেবে গড়লেন এই বিশেষ রেকর্ড

নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে রবি অশ্বিন প্রথম ম্যাচে কুলদীপের পারফরম্যান্স দেখার পর বলেন, “ওই চার উইকেটের কথা ভুলে যান। অনেকে বলছেন এটা তাঁর প্রত্যাবর্তন; আসলে ব্যাপারটা মোটেও তেমন নয়। তাঁর ঝুলিতে প্রায় ২০০ উইকেট রয়েছে। তিনি একজন দুর্দান্ত স্পিনার এবং তাঁকে ছাড়া আমরা দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারি না।”

আরও পড়ুন: ব্যাট হাতে অনবদ্য শতরান! রোহিত শর্মার রেকর্ড ভেঙে ভারতীয়দের তালিকায় শীর্ষে শুভমান গিল

এরপর অশ্বিন আরও যোগ করে বলেন, “তিনি একজন অত্যন্ত ভালো বোলার ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এর অন্যথা আমি কিছুতেই মেনে নেব না। কুলদীপ যাদবের দক্ষতার কাছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ কিছুই নয়। তবে আমি অত্যন্ত আনন্দিত যে তিনি কাউন্টি ক্রিকেট খেলেছেন ও উইকেট নিয়েছেন, যার সুফল এখন আবারও দেখা যাচ্ছে। কুলদীপের মতো বোলার হওয়া সহজ কাজ নয়, কিন্তু তিনি যে ছন্দে বোলিং করেছেন, তাতে আমি খুবই খুশি।”