বাংলা হান্ট ডেস্ক: ক্ষেত্রে অন্যতম ভরসাযোগ্য মাধ্যম হল ফিক্সড ডিপোজিট তথা FD (Fixed Deposit)। এমতাবস্থায়, আপনিও যদি আপনার সঞ্চয় ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবেন মূলত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI (Reserve Bank of India) ব্যাঙ্ক ডিপোজিটের সুদের (Interest Rates) হার সংক্রান্ত নিয়মে একটি বড় পরিবর্তন এনেছে। RBI-এর এই নতুন নির্দেশ আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে দেশব্যাপী সমস্ত ব্যাঙ্কে কার্যকর হবে। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হল ব্যাঙ্ক FD-র সুদের হারে সম্পূর্ণ স্বচ্ছতা আনা এবং প্রত্যেক গ্রাহককে সমান সুযোগ ও সুবিধা প্রদান করা।
FD (Fixed Deposit)-র ক্ষেত্রে বড় খবর!
RBI কর্তৃক জারি করা নতুন নির্দেশিকা অনুসারে, একই ব্যাঙ্কের বিভিন্ন শাখার গ্রাহকদের মধ্যে সুদের হারে কোনও বৈষম্য করা যাবে না। ব্যাঙ্কগুলি এমন দু’জন গ্রাহককে ভিন্ন সুদের হার দিতে পারবে না, যাঁরা একই দিনে, একই পরিমাণে, একই মেয়াদে এবং একই শর্তে ফিক্সড ডিপোজিট খুলেছেন।

এর মানে হল, শুধুমাত্র শহর বা ব্যাঙ্ক শাখা পরিবর্তনের কারণে ভিন্ন সুদের হার পাওয়ার সম্ভাবনা এখন থেকে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। বরং, RBI-র এই পদক্ষেপ এটি নিশ্চিত করবে যে সাধারণ গ্রাহকরা একটি অভিন্ন এবং ন্যায্য সুদের হার পাবেন।
আরও পড়ুন: লক্ষ্য ২০২৮-এর T20 বিশ্বকাপ! ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ
ওয়েবসাইটে সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে: জানিয়ে রাখি যে, নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে এখন থেকে তাদের FD-র সুদের হার সংক্রান্ত সমস্ত তথ্য আগে থেকেই নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এর ফলে গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় যাওয়ার প্রয়োজনীয়তা কমবে। গ্রাহকরা ঘরে বসেই খুব সহজে দেখতে পারবেন যে, কোন সময়ের জন্য এবং কত টাকার ওপর কত সুদ অর্জিত হচ্ছে। যার ফলে ২ টি ভিন্ন ব্যাঙ্কের FD রেট তুলনা করাও খুব সহজ হয়ে যাবে।
আরও পড়ুন: বাইচুং দিয়েছেন ম্যাচ বয়কটের ডাক! ভারতে খেলতে আসার প্রসঙ্গে কী বার্তা দিলেন ব্রাজিলের ফুটবল কর্তা?
সাধারণ বিনিয়োগকারীদের বর্তমান FD-গুলির ওপর এর প্রভাব: উল্লেখ্য যে, ইতিমধ্যেই RBI স্পষ্ট করেছে, ৩ কোটির কম FD (রিটেইল ডিপোজিট) থাকা সাধারণ বিনিয়োগকারীদের এই পরিবর্তনগুলি নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। নতুন নিয়ম কার্যকর হওয়ার অর্থ এই নয় যে, ১ অক্টোবর থেকে গ্রাহকদের FD-গুলির সুদের হার স্বয়ংক্রিয়ভাবে বাড়বে বা কমবে। বরং, বিদ্যমান FD-গুলির সুদের হারে কোনও পরিবর্তন হবে না। RBI-এর মতে, ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের একটি একক ডিপোজিটকে ‘বাল্ক ডিপোজিট’ হিসাবে গণ্য করা হবে। যার জন্য আলাদা নিয়ম প্রযোজ্য হবে।













