বাইচুং দিয়েছেন ম্যাচ বয়কটের ডাক! ভারতে খেলতে আসার প্রসঙ্গে কী বার্তা দিলেন ব্রাজিলের ফুটবল কর্তা?

Published on:

Published on:

What did Bhaichung Bhutia say about the Brazil national football team match?
Follow

বাংলা হান্ট ডেস্ক: কলকাতার তথা সমগ্র ভারতের ফুটবল অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী
৩ অক্টোবরের জন্য। কারণ, ওই দিনই যুবভারতীতে ভারতীয় দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে ব্রাজিল (Brazil National Football Team)। ইতিমধ্যেই এই বহু কাঙ্ক্ষিত আয়োজনকে ঘিরে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। যদিও, এই ম্যাচের জন্যই ফিফা এশিয়ান কাপ থেকে নাম তুলে নিয়েছে ভারত। এমনকি, শোনা যাচ্ছে যে ব্রাজিল ম্যাচের কারণে পিছিয়ে যাচ্ছে এবারের ISL (Indian Super League)। এমতাবস্থায়, ভারতের কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) কয়েকটি কারণের জন্য ব্রাজিল ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে বিতর্ক। এই আবহে ব্রাজিলের এক ফুটবল কর্তা স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভারতে খেলতে আসার প্রসঙ্গে কী বার্তা দিলেন ব্রাজিলের (Brazil National Football Team) ফুটবল কর্তা?

জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ব্রাজিলের পর্যবেক্ষকরা যুবভারতী পরিদর্শন করে গিয়েছেন। যেখানে তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলকাতায় শুধুমাত্র ব্রাজিল ম্যাচের আয়োজনের জন্যই খরচ হতে পারে ৬০ থেকে ৭০ কোটি টাকা। এমতাবস্থায়, চলতি বছরের ISL কবে শুরু হবে সেই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য এখনও সামনে আসেনি। তবে, শোনা যাচ্ছে যে, ব্রাজিল ম্যাচ ভালোভাবে আয়োজনের কারণেই নাকি ISL পিছিয়ে যাবে। এদিকে, ইতিমধ্যেই ফিফা এশিয়ান কাপ থেকেও নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত।

What did Bhaichung Bhutia say about the Brazil national football team match?

সামগ্রিক পরিস্থিতি বিচার করে বাইচুং প্রতিক্রিয়া দিয়েছেন, ‘ব্রাজিল ম্যাচ বয়কট করা প্রয়োজন। এর ফলে একটা বার্তা যাবে এবং আগামী সময়ে এইরকম ম্যাচ আয়োজন করতে ফেডারেশন অবশ্যই দু’বার ভাববে।’ উল্লেখ্য যে, এর আগে বাইচুং জানিয়েছিলেন, ‘যদি আপনাদের কাছে ৩০ কোটি টাকা থাকে, সেক্ষেত্রে তা আগামী ৪ বছরের জন্য বিনিয়োগ করুন। এর ফলে কমনওয়েলথ বা অলিম্পিকে পদক আসতে পারে। তবে, একটা ম্যাচের ৯০ মিনিটের জন্য এত অর্থ নষ্ট করবেন না।’

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত! এবার বিশ্বের সর্বোচ্চ রেল সেতু দিয়ে ঘণ্টায় ১০০ কিমি বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

বাইচুং আরও বলেন, ‘আমি জানি, এই ম্যাচটির প্রসঙ্গে প্রত্যেকে আগ্রহী। একবার ম্যাচ হলেই বিপুল টাকা খরচ। এতে কিন্তু ফুটবল ২০ বছর পিছিয়ে যাবে।’ এছাড়াও, ভারতের প্রাক্তন কোচ ইগর স্টিমাচও জানিয়েছেন, ‘দেশের লিগের সঙ্গে জাতীয় দলের কোনও সামঞ্জস্য নেই। তাই, সেটা আগে হওয়া প্রয়োজন। নাহলে ব্রাজিল-আর্জেন্টিনার বিরুদ্ধে ভারতের ম্যাচ জাতীয় লজ্জার মতো হবে।’

আরও পড়ুন: পড়শি দেশে চরমে পৌঁছেছে জ্বালানি সঙ্কট! বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে বার্ষিক কত টাকা আয় করে ভারত?

তবে, ভারতে খেলতে আশা নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে স্পষ্ট জবাব দিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক কর্তা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটির প্রসঙ্গে ভারতের পরিস্থিতি নিয়ে ব্রাজিল আদৌ চিন্তিত নয়। তাই, ম্যাচ বয়কটের বার্তাকেও তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। অর্থাৎ, সোজা কথায় বলতে গেলে ম্যাচের সূচি বদলের আদৌ কোনও সম্ভাবনা নেই। এর পাশাপাশি, সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের বিষয়ে ব্রাজিল কিছুই জানে না। মূলত বয়কটের এই বার তাকে তারা স্থানীয় রাজনীতির মাধ্যমে প্রভাবিত সিদ্ধান্ত বলে মনে করছে। এছাড়াও, ব্রাজিল দলের তরফে রড্রিগো কেতানো জানিয়েছেন বিশ্বকাপের সময়ে ভারত ব্রাজিলকে যেভাবে সমর্থন করেছে তাতে তাঁরা আপ্লুত এবং কৃতজ্ঞ। এই ম্যাচকে তাঁরা কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবে না দেখে ভালো পারফরম্যান্স প্রদর্শন করাই আসল লক্ষ্য বলে জানিয়েছেন।