Durga Puja 2026 Live Updates

এল ক্লাসিকোতে জোড়া গোল! বার্সেলোনার বিরুদ্ধেই রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপের ১০০ গোল পূর্ণ

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে (Real Madrid) যোগ দেওয়ার পর এই একটি দ্বৈরথে দলকে কিছুতেই সাফল্য দিতে পারছিলেন না মহাতারকা কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappe)। বার্সেলোনার (Barcelona) বিরুদ্ধে তিনি বার বার গোল পেলেও শেষ ৮ সাক্ষাতে ৭ টি ম্যাচই হারতে হয়েছিল এমবাপ্পেদের। কিন্তু এবার রিয়ালের দায়িত্বে ছিলেন পোড় খাওয়া কোচ জোসে মোরিনহো। তাই সকলেই আশা করছিলেন যে এল-ক্লাসিকোর (El Classico) সাম্প্রতিক ধারায় এবার বদল ঘটতে পারে।

আর ক্যাম্প ন্যু-তে হলোও ঠিক সেই ঘটনাই। বার্সেলোনাকে ১-২ ফলে হারিয়ে শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় পেলো রিয়াল মাদ্রিদ। আর এই জয়ের নায়ক হলেন ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপে। ম্যাচে জোড়া গোল করে রিয়ালের জার্সিতে নিজের ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ফরাসি তারকা। সেই সঙ্গে মাত্র ৭ টি ক্লাসিকো খেলে ৮ গোল করে ফেললেন তিনি।

২০২৪ সালে রিয়ালে যোগ দেওয়ার পর মাত্র ১১৬ ম্যাচেই গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন এমবাপে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলের জয়।’ তার মতে, শিরোপা জিততে হলে সবাইকে একসঙ্গে দল হিসেবে খেলতে হবে। আর আজ ঠিক সেই কাজটাই করেছে মোরিনহোর মাদ্রিদ। অতি আগ্রাসী হ্যান্সি ফ্লিকের বার্সাকে অস্বস্তিতে ফেলতে বার বার খেলার গতি স্লো করেছে রিয়াল। ফলে ছন্দ কেটে গিয়েছে বার্সার।

আরও পড়ুন: ২ ম্যাচে ৯ গোল! স্কোরবোর্ডে নাম উঠলো দুই বিদেশি ফরোয়ার্ডের, ISL-এ উড়ছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

এই ম্যাচে আসার আগে খুব একটা ভালো ছন্দে ছিল না বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিরুদ্ধে তারা হেরেছিল ৪-২ ফলে। অপরদিকে শেষ তিন ম্যাচে ১২ গোল করে বার্সার ডেরায় পা রেখেছিল রিয়াল। মানসিকভাবে রাফিনহাদের চেয়ে অনেক ভালো জায়গায় ছিল এমবাপ্পেরা। একটি গোল আসে বার্সার ডিফেন্সের ভুলে। অপরটি রিয়ালের দুর্দান্ত একটি প্রতিআক্রমণ থেকে। বার্সেলোনার হয়ে রাফিনহা ৬১ মিনিটে একটি গোল করলেও লাভ হয়নি।

আরও পড়ুন: কেন বিশ্বকাপ ফাইনাল হেরেছিল আর্জেন্টিনা? লিওনেল মেসির বিদায়ী বক্তব্যে ফাঁস হলো আসল রহস্য

লা লিগায় এই জয়ের পরেও রিয়াল মাদ্রিদ ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্টস টেবিলের ৩ নম্বরে। ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমসংখ্যক ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে বার্সেলোনা। আজকের ম্যাচে জিতলে অনেকটাই বড় লিড নিতে পারতো হ্যান্সি ফ্লিকরা। কিন্তু আপাতত ক্লাসিকো জিতে লিগ জমিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।