বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে সকলে বাড়িতে থাকায় বিকেলের দিকে ভালো মন্দ খেতে প্রত্যেকে এর ইচ্ছে করে। তবে ভালো-মন্দ খাওয়ার কথা বললেই দোকানে গিয়ে খাবার খাওয়ার কথা সবার আগে মাথায় আসবে। কিন্তু আপনি যদি চান বাড়িতেই সুস্বাদু স্ন্যাকস বানিয়ে ফেলতে পারবেন। যা তৈরি করতে খুব সামান্য কিছু উপকরণের প্রয়োজন হয়। দেখে নিন কিভাবে আপনি বানাবেন আলু দিয়ে চিজ় পটাটো ফ্রিটার্স। প্রণালী রইল (Recipe)।
অল্প উপকরণেই তৈরি চিজ় পটাটো ফ্রিটার্স, রেসিপি রইল (Recipe)
রবিবার বিকেলে হঠাৎ করে যদি বাড়িতে বন্ধুবান্ধব বা অতিথিরা চলে আসে তাদেরকে চায়ের সঙ্গে কি দেওয়া যায় তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। তবে বাড়িতে যদি চিজ আর আলু থাকে তাহলে বানিয়ে ফেলুন সুস্বাদু দোকানের মতন চিজ় পটাটো ফ্রিটার্স। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। রেসিপি দেখে নিন (Recipe)।

আরও পড়ুন: সপ্তাহান্তে সোনার দামে বড় চমক! দেখে নিন আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর লেটেস্ট প্রাইস
উপকরণ:
মাঝারি সাইজের আলু ৩–৪টি (সেদ্ধ করা)
গ্রেট করা চিজ় ১ কাপ (মোজারেলা বা প্রসেসড)
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
ব্রেডক্রাম্ব ১/২ কাপ
কাঁচালঙ্কা কুচি ১ চা চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ
নুন স্বাদমতো
ভাজার জন্য তেল
প্রণালী: প্রথমে আলুগুলো ভালো ভাবে সেদ্ধো করে নিন। এরপর সেদ্ধো আলু চটকে নিন, যেন কোনও দানা না থাকে। তারপর তাতে পরিমান মতো নুন, গোলমরিচ গুঁড়ো, কাঁচালঙ্কা কুচি ও ধনেপাতা মিশিয়ে দিন। এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো ভাবে মেখে নিন। এতে মিশ্রণটি বাঁধবে এবং ভাজার সময় ভেঙে যাবে না। এরপর আলুর মিশ্রণ থেকে ছোট লেচি কেটে হাতে চ্যাপ্টা করে মাঝখানে সামান্য গ্রেট করা চিজ় দিন। তারপর বলের মতো গড়ে নিন। এরপর সব বলগুলো ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন, এতে বাইরে মচমচে কোটিং হবে। তারপর তেল গরম করে ফ্রিটার্সগুলো সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন। খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে বাইরে পুড়ে গেলেও ভেতরের চিজ় ঠিকমতো গলবে না। এরপর টিস্যু পেপারে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। তারপর গরম গরম চা এর সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












